ভাগ্যিস, বন্ধুত্বের আগে ‘এক্স’ শব্দটা বসে না! ‘স্পেশাল’ দিনে ‘স্পেশাল-মেসেজ’ প্রিয়াঙ্কাকে

স্পেশাল দিনে যদি এমন এক জনের বার্তা উড়ে আসে, যা আরও স্পেশাল করে দেয় দিনটাকে, তা হলে দারুন হয়, না। তেমনই হল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জীবনে।

জন্মদিনটা প্রত্যেকের কাছেই স্পেশাল। তবে সেই স্পেশাল দিনে যদি এমন এক জনের বার্তা উড়ে আসে, যা আরও স্পেশাল করে দেয় দিনটাকে, তা হলে দারুন হয়, না। তেমনই হল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জীবনে। সকাল থেকেই রাশি রাশি শুভেচ্ছা বার্তা পেয়েছেন প্রিয়াঙ্কা। তবু স্পেশাল সেই বার্তাটা যখন পৌঁছল তাঁর কাছে, এক আলদা অনুভূতিতে নিশ্চয়ই ভরে গিয়েছিল মনটা।

ভাগ্যিস, বন্ধুত্বের আগে ‘এক্স’ শব্দটা বসে না

ঠিকই ধরেছেন, প্রিয়াঙ্কার সেই স্পেশাল মানুষটি রাহুল বন্দ্যোপাধ্যায়। হতে পারে তিনি এখন প্রাক্তন। তবু ছেলে সহজের সৌজন্যে প্রাক্তন দম্পতির মধ্যে 'চিরদিনের' সেই সম্পর্কটা যে আজও অটুট। রাহুল প্রাক্তন স্ত্রীর স্পেশাল দিনে স্পেশাল মেসেজ পাঠিয়েই বার্তা দিলেন, তাঁদের সম্পর্কটা আজও সেই 'চিরদিনের'ই। সেখানে কোনও খাদ নেই, নেই মলিনতা।

ভাগ্যিস, বন্ধুত্বের আগে ‘এক্স’ শব্দটা বসে না

ফেসবুক বার্তায়-রাহুল লিখেছেন- 'বন্ধু শব্দটার আগে এক্স বসে না, ভাগ্যিস। হ্যাপি বার্থ ডে প্রিয়াঙ্কা।' সেইসঙ্গে দুজনের তাঁর ও প্রিয়াঙ্কার একটি ছবিও পোস্ট করেছেন রাহুল। আসলে দাম্পত্য সম্পর্ক ভেঙে গেলেও, তাঁদের মধ্যে আজও বন্ধুত্ব অটুট। আর এই বন্ধুত্বের মধ্যে এমন একটা সেতু রয়েছে, যা কোনওদিন ভাঙার নয়। তা হল ছেলে সহজ। ফলে সেই বন্ধুত্বকে অমর করে রাখতেই রাহুল এমন একটা ভেরি ভেরি স্পেশাল উইশ পাঠালেন 'প্রিয়তমা' প্রিয়াঙ্কাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+