ফের এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা! কোন ঘটনাকে কেন্দ্র করে হতে চলেছে এমন

যা বলিউড করতে পারেনি তা আইপিএল করতে চলেছে। যে প্রেম এখন বলিউডে ইতিহাস , সেই প্রাক্তন প্রেমিক জুটিকে আবারও সামনে আনতে চলেছে আইপিএলের আসর!

যা বলিউড করতে পারেনি তা আইপিএল করতে চলেছে। যে প্রেম এখন বলিউডে ইতিহাস , সেই প্রাক্তন প্রেমিক জুটিকে আবারও সামনে আনতে চলেছে আইপিএলের আসর! সূত্রের খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আইপিএল এর ফাইনাল উপলক্ষ্যে সম্প্রচারিত হতে চলা অনুষ্ঠানে ফের একবার একসঙ্গে দেখা যাবে দুই রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে।

ফের এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা! কোন ঘটনাকে কেন্দ্র করে হতে চলেছে এমন

২০১৬ সালে তাঁদের বিয়ের খবর জোরদার হয়েছিল। ক্যাটরিনাকে পছন্দ করতেন রণবীরের মা নীতু কাপুর। রণবীরের সঙ্গে লিভ ইন করতেন ক্যাটরিনা। এরপরই হয় যাবতীয় সমস্যা তৈরি হয়। ফিল্ম 'জাগ্গা জাসুস' শ্যুটিং চলাকালীনই শুরু হয়ে যায় দুজনের মধ্যে বিভেদ। সম্পর্ক এতটাই তিক্ত হয় যে ক্যাটরিনাকে ছেড়ে চলে যান রণবীর। তবে সেসব ঘটনাকে পেছনে ফেলে এখন আবারও দুই তারকাকে দেখা যাবে আইপিএল-এর সূত্রে। আইপিএল ফাইনালকে ঘিরে তৈরি হওয়া শো 'ফাইনাল পার্টি তো বনতা হ্যায়' -তে দেখা রণবীরকে সঞ্চালকের ভূমিকায় যেমন দেখা যাবে, তেমনই সেদিন মাঠে সমাপ্তি অনুষ্ঠানে দেখা যাবে ক্যাটরিনাকে। তবে দুজনে মুখোমুখিহতে দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ!

জানা গিয়েছে, একদিনে ছোট পর্দায় আসবার জন্য বহু কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রণবীর।
রণবীরকে দেখা যাবে কেবলমাত্র একদিনই। ২৭ মে একটি সর্বভারতীয় চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন রণবীর। 'ক্রিকেট ফাইনাল, পার্টি তো বনতি হ্যায়', নামাঙ্কিত অনুষ্ঠানে দেখা যাবে রণবীরকে। আইপিএল -র ফাইনাল ম্যাচের দিন এই অনুষ্ঠানে থাকছেন রণবীর ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+