অর্জুন নন, ফের আরবাজের সঙ্গে মালাইকা! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
বলিউডে ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছিল আগামী মাসেই অর্জুন কাপুরকে বিয়ে করতে চলেছেন মালাইকা অরোরা।
বলিউডে ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছিল আগামী মাসেই অর্জুন কাপুরকে বিয়ে করতে চলেছেন মালাইকা অরোরা। এপ্রিলে খ্রিস্টান মতে বিয়ে সম্পন্ন হতে চলেছে মালাইকা ও অর্জুনের। এমন খবরের মাঝেই উঠে আসছে এক বোমা ফাটানোর মতো তথ্য।

শোনা যাচ্ছে, প্রাক্তন স্বামী আরবাজের সঙ্গে ফের একবার দেখা যেতে চলেছে মালাইকাকে। এক রিয়্যালিটি শোতে তাঁরা বিচারকের ভূমিকায় থাকবেন। এই হাইপ্রোফাইল দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘিরে একাধিক খবর প্রকাশ্যে আসে একটা সময়ে। শোনা যায়, আরবাজের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই অর্জুনের সঙ্গে পরকীয়া সম্পর্ক মেতে ওঠেন মালাইকা। এরপর আরবাজের সঙ্গে মালাইকার সম্পর্ক ছিন্ন হলেও, মালাইকা অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলছিলেন না। যদিও শেষমেশ অর্জুন মালাইকাকে একসঙ্গে জনসমক্ষে ডিনার ডেট-এ যেতে দেখা যেতে শুরু করে।
তবে নতুন টিভি অনুষ্ঠানে আরবাজের সঙ্গে মালাইকার ফের একবার পাশাপাশি হওয়া নিয়ে এবার গুঞ্জন উঠতে শুরু করেছে। তবে মালাইকা বা আরবাজ এই নিয়ে কোনও মন্তব্য করেননি। শোনা যায়, দীপিকা ও রণবীর সিং এর বিয়েতে একবার অর্জুন ও আরবাজ মুখোমুখি হয়ে যান। আর একে অপরকে পাশ কাটিয়ে বেরিয়েও যান।












Click it and Unblock the Notifications