প্রিয়াঙ্কার সঙ্গে একসময়ে সম্পর্কে ঘনিষ্ঠ হন এই নামী বলি-অভিনেতারা! বিতর্ক আজও রয়েছে

বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা নিকের। এবার দুই তারকার বিয়ে নিয়ে কৌতূহলে গোটা বলিউড। কবে কোথায় দুই তারকার বিয়ে হতে চলেছে তা নিয়ে বেশ কিছুটা ধন্দ্ব এখনও রয়েছে ।

বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা নিকের। এবার দুই তারকার বিয়ে নিয়ে কৌতূহলে গোটা বলিউড। কবে কোথায় দুই তারকার বিয়ে হতে চলেছে তা নিয়ে বেশ কিছুটা ধন্দ্ব এখনও রয়েছে । তবে নিককে মনের মানুষ হিসাবে বেছে নেওয়ার আগে প্রাক্তন বিশ্ব সুন্দরী তথা বলিউড ডিভা প্রিয়াঙ্কার সঙ্গে বহু তারকার নাম জড়িয়েছে। কখনও অক্ষয় , তো কখনও শাহরুখ, বিভিন্ন সময়ে প্রিয়াঙ্কার সঙ্গে নাম জড়িয়েছে প্রিয়াঙ্কার।

অসীম মার্চেন্ট

অসীম মার্চেন্ট

তখন সবেমাত্র মডেলিং শুরু করেছেন প্রিয়াঙ্কা। সেই সময় অসীম মার্চেন্ট নামের এক জনের সঙ্গে সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। তবে অসীমের সঙ্গে বার বারই মারধরের ঘটনা ঘটত বলে, প্রিয়াঙ্কা সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন।

হারমান বাওয়েজা

হারমান বাওয়েজা

'২০৫০' ছবিটি হাত ধরে বলিউডে পা রাখেন প্রোডিউসার হ্যারি বাওয়েজার ছেলে হারমান। সেই হারমানের সঙ্গে ছবিতে অভিনয় করে প্রিয়াঙ্কা। একসঙ্গে অভিনয়ের সূত্রেই তাঁদের প্রেম। যদিও তা ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনে টিকে থাকতে পারেনি।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

প্রিয়াঙ্কা-হারমান সম্পর্কের মাজে ঢুকে পড়েন শাহিদ। এমনই জানা যায় ইন্ডাস্ট্রির সূত্রে। শোন যায়, একবার ভোলরাতে প্রিয়াঙ্কার বাড়িতে তল্লাশিতে যায় আ.কর দফতর। সেই সময় তাঁর বাড়িতে শাহিদ কাপুরকে দরজা খুলতে দেখা যায় বলে খবর। যদিও শাহিদের বিষয়ে প্রিয়াঙ্কা কোনও দিনই মুখ খোলেননি।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডে একটা সময় শোরগোল ফেলে দিয়েছিল অক্ষয়ের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক। অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়াঙ্কার বিষয়ে কানাঘুষো টুইঙ্কিলের কানে যেতেই অক্ষয় পিছিয়ে যান বলে জানা যায়। তবে সেই সময় অক্ষয়ের সূত্রে একাধিক ছবিতে সুযোগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা।

শাহরুখ খান

শাহরুখ খান

শাহরুখ খানের জীবনে কোনও ভাবেই বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা শোনা যায় না। তবে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্ক ঘিরে জল বেশ ঘোলা হয়। জানা যায়, শাহরুখ ও প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ হতেই পরিস্থিতি হাতের মধ্যে রাখতে , এসে পড়েন শাহরুখ জায়া গৌরী। এক পার্টিতে নাকি প্রিয়াঙ্কাকে এ নিয়ে চরম অপমানও করেন গৌরী। তবে সে সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+