চুলের মুঠি ধরে গার্লফ্রেন্ডকে বেধড়ক মার বলিউড অভিনেতার! নৃশংস ঘটনার পরিণতি কী হল জানেন

লিভ -ইন সঙ্গীকে মারধরের অভিযোগ বলিউড অভিনেতা আরমান কোহলির বিরুদ্ধে। এই প্রাক্তন বিগবস প্রতিযোগির বিরুদ্ধে গার্লফ্রেন্ডকে চরম মারধর করার অভিযোগ রয়েছে।

লিভ -ইন সঙ্গীকে মারধরের অভিযোগ বলিউড অভিনেতা আরমান কোহলির বিরুদ্ধে। এই প্রাক্তন বিগবস প্রতিযোগীর বিরুদ্ধে গার্লফ্রেন্ডকে চরম মারধর করার অভিযোগ রয়েছে। আরমান এতটাই মেরেছেন যে তাঁর গার্লফ্রেন্ডকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুলের মুটি ধরে গার্লফ্রেন্ডকে বেধড়ক মার বলিউড অভিনেতার! নৃশংস ঘটনার বিস্তারিত জানুন

আরমানের বিরুদ্ধে ৩২৩, ৩২৬, ৫০৪, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ২০১৫ সাল থেকে আরমান ওই মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন বলে খবর। জানা গিয়েছে রবিবার সন্ধ্যেবেলায় আরমানের সঙ্গে তাঁর গার্লফ্রেন্ডের ঝগড়া হয়। ঝামেলের বিষয়টি ছিল টাকা সংক্রান্ত। গোয়ায় আরমানের একটি ভিলা রয়েছে। সেটি ভাড়া দেওয়া নিয়েও দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপরই আরমান তাঁর গার্লফ্রেন্ডকে গালিগালাজ করতে করতে মারধর করতে শুরু করেন। অভিযোগ, গার্লফ্রেন্ডের চুলে মুঠি ধরে তাঁর মাথা মাটিতে ঠুকতে থাকেন বলিউডের এক সময়ের 'নায়ক' আরমান!

চুলের মুটি ধরে গার্লফ্রেন্ডকে বেধড়ক মার বলিউড অভিনেতার! নৃশংস ঘটনার বিস্তারিত জানুন

এখানেই শেষ নয়। চরমভাবে আহত গার্লফ্রেন্ড আরমানের কাছতে অনুনয় বিনয় করেন যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে দেওয়া হোক। আরমান তার পরিবর্তনে জানান যে, পুলিশকে খবর না দিলে তবেই তাঁর গর্লফ্রেন্ড হাসপাতালে ভর্তি হতে পারবেন। এরপর হাসপাতালে ওই মহিলা ভর্তি হলে , তখনই ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ। উল্লেখ্য, প্রাক্তন বিগবস প্রতিযোগী আরমানের সঙ্গে একটা সময়ে ঘনিষ্ঠতা ছিল অভিনেত্রী কাজলের বোন তানিশার। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+