Animal: অ্যানিম্যাল ছবিতে রণবীরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কে জানেন? বয়সের ফারাক শুনলে চমকে যাবেন
অ্যানিম্যাল ছবি নিয়ে একদিকে যেমন প্রশংসা চলছে আরেকদিকে তেমনই সমালোচনাও চলছে। ছবিরি প্রতিটি চরিত্রই রীতিমতো সাড়া ফেলেছে। তবে জানেন কি ছবিতে রণবীর কাপুরের চরিত্রে অভিনয় করেছেন যিনি তাঁর নাম কি।
সিেমায় রণবীরের মােয়র চরিত্রে অভিনয় করেছেন চারু শঙ্কর। এবং তাঁর বয়স শুনলে চমকে উঠবেন। চারুর বয়স ৪২ বছর। আর যার মায়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন সেই রণবীর কাপুরের বয়স ৪১ বছর। রিল লাইফে মা ছেলের অভিনয় করা দুই অভিনেতার রিয়েল লাইফে প্রায় সময়বয়ী। এক বছরের ছোট বড় মাত্র।

চারু অভিনয় জগতের খুব একটা পরিচিত মুখ নন। তিনি আসনে একজন নৃত্য শিল্পী, টেলিভিশনে সঞ্চালনাও করেন আবার ফিটনেস ইনস্ট্রাক্টরও বটে। নিজের ইনস্টাগ্রােম বেশ কিছু ফিটনেস ভিডিও শেয়ার করেছেন চারু। গত কয়েক মাসে বেশ কয়েকটা ওয়েব সিরিজে কাজ করেেছন চারু। তার মধ্যে রয়েছে দিল্লি ক্রাইম, রকেট বয়েজ, আরিয়া এবং দ্য এম্পায়ার। আবার রানি মুখার্জির মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, হিন্দি মিডিয়াম, তলওয়ার ছবিতেও অভিনয় করেছেন তিনি।
ইতিমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটি পার করে গিয়েছে অ্যানিম্যাল ছবিটি। পরিচালক সন্দীপ রেড্ডির এটি দ্বিতীয় হিন্দি ছবি। এবং দ্বিতীয় ছবিতেই হইহই ফেলে দিয়েছেন তিনি। যদিও প্রথমে সকলে সাধু সাধু করলেও এখন একাধিক বিষয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। ইতি মধ্যেই অ্যানিম্যালের সিক্যুয়েল আনার তোরজোরও শুরু করে দিয়েছেন পরিচালক। তাতে রণবীরের ডবলরোল দেখা যাবে।












Click it and Unblock the Notifications