ফ্যাশন শো-য়ে চরম অপমানিত এষা-হেমা! পাল্টা এই কাণ্ড ঘটালেন তাঁরা
মুম্বইতে আড়ম্বর সহকারে চলছে ল্যাকমে ফ্যাশন উইকের শো। অনুষ্ঠান মঞ্চ এক একদিন মাতিয়ে তুলছেন এক একজন তারকা। এদিনের মঞ্চে দেখা যায় অভিনেত্রী হেমা মালিনী ও তাঁর মেয়ে এষাকে।
মুম্বইতে আড়ম্বর সহকারে চলছে ল্যাকমে ফ্যাশন উইকের শো। অনুষ্ঠান মঞ্চ এক একদিন মাতিয়ে তুলছেন এক একজন তারকা। এদিনের মঞ্চে দেখা যায় অভিনেত্রী হেমা মালিনী ও তাঁর মেয়ে এষাকে। সংযুক্তা দত্তের ডিজাইনার পোশাকে তাঁরা মঞ্চ মাতিয়ে তোলেন। কিন্তু অনভিপ্রেত ঘটনাটি ঘটল ঠিক অনুষ্ঠানের শেষে।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন হেমা ও এষা। নিজের পোশাক ও ফ্যাশন সম্পর্কে বক্তব্য রাখছিলেন বলিউড তারকা হেমা মালিনী, পাশাপাশি ফের একবার ফিল্মে ফিরে আসা নিয়ে কথা বলেন হেমা কন্যা এষা। এষার আসন্ন ছবি 'কেক ওয়াক' নিয়েও এদিন তিনি বক্তব্য রাখছিলেন। এমন সময় অনুষ্ঠানের যিনি সঞ্চালক তিনি বার বার মাইকে বলতে থাকেন , যে এটি মিডিয়ার সঙ্গে কথা বলার অনুষ্ঠান নয়, শুধুমাত্র ফটো তোলরই এখানে অনুমতি রয়েছে। কেবলমাত্র ফ্যাশন নিয়েই এখানে কথা বলা যাবে। সঞ্চালক মাইক নিয়ো ঘোষণা করতে থাকেন ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কথা বলা হোক এখানে। আর এতেই বিরক্ত ও অপমানিত বোধ করেন এষা !
এমন ঘটনার পর পরই এষা মাইক রেখে বেরিয়ে আসেন। তারপরই ডেকে নেন মা হেমা মালিনীকেও। যদিও এর পরবর্তী পর্যায়ে এশা বা হেমা কারোর তরফেই কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি।












Click it and Unblock the Notifications