ভূতের ছবিতে অভিনয় করে বিরক্ত বিপাশা!
গত কয়েক বছরে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ফিল্মোগ্রাফি দেখলে দেখবেন, অধিকাংশই ভূতের সিনেমা করেছেন এই বঙ্গতনয়া।
গত কয়েক বছরে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ফিল্মোগ্রাফি দেখলে দেখবেন, অধিকাংশই ভূতের সিনেমা করেছেন এই বঙ্গতনয়া। রাজ, রাজ থ্রিডি, আত্মা, অ্যালোন। আর এসবের জন্যই হয়তো বলিউডের হরর কুইন-এর তকমা পেয়েছেন বিপস।[(ছবি) কমবয়সী নায়কদের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন এই বলিউড অভিনেত্রীরা ]
কিন্তু আর না। ভূতের ছবিতে অভিনয় করতে করতে হাঁফিয়ে উঠেছেন তিনি। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন "আমার ভূতের ছবি করার ইতি হয়ে গিয়েছে। আমি আর ওপথে যাব না। আমি অন্যান্য সব ধরণের চরিত্রে অভিনয় করতে চাই। আমি সবার কাছে পরিস্কার করে সেকথা জানিয়ে দিয়েছি।"[(ছবি) দীপাবলী পার্টিতে বলিউড তারকাদের জমজমাট আড্ডা!]

টেলিভিশনের সংক্ষিপ্ত ধারাবাহিক ডর সবকো লাগতা হ্যায়-তে সঞ্চালনা করেছেন বিপাশা। আবার টেলিভিশনের ভূতের ধারাবাহিক কোই লউট কে আয়া হ্যায় ধারাবাহিকে বিশেষ অতিথি হিসাবে বিপাশার যোগ দেওয়ার জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু তা অস্বীকার করেছেন বিপাশা।[(ছবি) আইফা ডায়েরি : মাদ্রিদে হাল্কা মেজাজে চুটিয়ে মজা বলি সেলেবদের!]
বিপাশা বলেন, এই ধরনের কোনও চরিত্রে অভিনয় করার কোনও প্রশ্নই ওঠে না আর। তাছাড়া আমার লক্ষ্য মূলত বলিউডের ছবিতেই। এখন আমার মাথায় টেলিভিশন নেই। তবে দারুণ কোনও প্রস্তাব পেলে তখন ভেবে দেখতে পারি।[(ছবি) বলিউডের ১২ বাঙালি কন্যে, রূপে গুনে ১০০ এ ১০০!]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications