ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ,চলে গেলেন অভিনেত্রী সুজাতা
শ্রীদেবী অভিনীত 'ইংলিশ ভিংলিশ' ছবিতে শ্রীদেবীর বোনের ভূমিকায় অভিনয় করেন সুজাতা কুমার। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তাঁর জীবনাবসান হয় লীলাবতী হাসপাতালে।
শ্রীদেবী অভিনীত 'ইংলিশ ভিংলিশ' ছবিতে শ্রীদেবীর বোনের ভূমিকায় অভিনয় করেন সুজাতা কুমার। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তাঁর জীবনাবসান হয় লীলাবতী হাসপাতালে।

মেটাস্ট্যাটিস ক্যানসারের চতুর্থ পর্বে ছিলেন সুজাতা। গত পরশু থেকে তাঁর শরীর বেশ খারাপ হতে থাকে। তিনি সেই সময়ে ভর্তি ছিলেন লীলাবতী হাসপাতালে। সুজতার ছোট বোন অভিনেত্রী কবিতা কৃষ্ণমূর্তি এদিন সুজাতার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
দিদি সুজাতার মৃত্যুতে স্বভাবতই শোকাহত সুচিত্রা। অন্যদিকে, এমন এক গুণী অভিনেত্রীর প্রয়াণের শোকবার্তা পৌঁছতেই শোকস্তব্ধ তাঁর গুণমুগ্ধরা। শুধুমাত্র ফিল্মেই নয়, একাধিক বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। এমন এক অভিনেত্রীর প্রয়াণে শোকাহত টেলি সিরিয়াল জগতও।

Click it and Unblock the Notifications