কবে মুক্তি পাবে এনা-যশ অভিনীত সিনেমা ‘চিনে বাদাম’, অপেক্ষায় অনুগামীরা
কবে মুক্তি পাবে এনা-যশ অভিনীত সিনেমা ‘চিনে বাদাম’
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এনা সাহাকে চেনেন না এমন হয়তো নেই। শুধু যে তিনি অভিনেত্রী তা কিন্তু নয়। অভিনয়ের পাশপাশি তিনি কিন্তু একজন প্রযোজকও। ছবির শুটিংয়ের কাজও শেষ হয়ে গেছে। তাঁর নতুন ছবির নাম 'চিনে বাদাম’। কারা কারা অভিনয় করছেন আসন্ন সিনেমায়!

আসন্ন এই 'চিনে বাদাম’ ছবিতে টলিউড অভিনেতা যশ সেনগুপ্তকে দেখা যাবে। অভিনয় করবেন এনা সাহা নিজেও। নতুন এই জুটিকে কেমন লাগবে, কেমন হবে সিনেমাটিও তাঁর দিকেই তাকিয়ে অনুগামীরা।
অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা বলেন, আমি আর পাঁচটা মেয়ের মতন নই, এই ছবিতে আমার চরিত্ররা কিন্তু খুব সাদামাটা। আমি এখন এসওএস কলকাতাতেও ওর সঙ্গে কাজ করছি। কিন্তু আমরা কোনও ছবিতে এক সঙ্গে জুটি বাঁধিনি। এই প্রথমবার বাঁধলাম। ছবিতে নায়িকার নাম হয়েছে তৃষা। ছবিতে নায়কের নাম ঋষভ সেনগুপ্ত। কবে মুক্তি পাবে আসন্ন ছবিটি, তাঁর তারিখ, দীনক্ষণ এখনও কিছু জানা যায়নি।
অভিনেতা যশ বলেন, আমি অনেক ছবি করেছি, সেই সঙ্গে করেছি কমার্শিয়াল ছবি করেছি। কিন্তু নতুন সিনেমা 'চিনে বাদামে’র গল্প কিন্তু একদম অন্য ধারার সিনেমা। এই ছবিটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। তিনি জানান, আমি এই ছবিটি নিয়ে খুব আশাবাদী। এই ছবির মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পাব বলে আশা করছি। এটা একদম অন্য রকমের গল্প।
উল্লেখ্য, অনেকেই টলিউড ছেড়ে বলিউডে পা রেখেছেন। জনপ্রিয় বাংলা অভিনেত্রী এনা সাহা বলিউডে কাজ করছেন। তবে এবার শোনা যাচ্ছে, বাংলা ছবির পর এবার অভিনেত্রী কোরিয়ান ছবিতে পা রেখেছেন। জানা যাচ্ছে, যদি সব কাজ সব সঠিক থাকে এনা নতুন বছরেরই কোরিয়ান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং৷ ইয়াং জান জিং এখনও পর্যন্ত প্রায় ৭০ টির বেশি ছবিতে কাজ করেছেন। এই ছবিতে এনা নায়িকা হলে তার বিপরীতে দেখা মিলবে জনপ্রিয় দুই কোরিয়ান নায়কের। শোনা যাচ্ছে, এই ছবির গল্প খানিকটা ইতিহাস ভিত্তিক হবে। কোরিয়ার দুই নায়কের দেখা হবে ভারতীয় রানি এনার সাথে, সেখান থেকেই এগোবে ছবির গল্প। ছবিতে বাবা-ছেলের গল্প পর্দায় তুলে ধরবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। বোঝাই যাচ্ছে বেশ ভাল কিছু তিনি দর্শককে উপহার দিতে চলেছেন। সম্ভবত এনা এখানে হিন্দিতেই কথা বলবেন বলে জানা গিয়েছে। অপেক্ষায় এনার ভক্তরা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications