বলিউড নয়, এবার হলিউডে পাড়ি দিচ্ছেন এনা সাহা, অভিনয় করবেন কোরিয়ান সিনেমায়

টলিউডে পা জমানোর পর অনেক অভিনেতা–অভিনেত্রী বলিউডে যাওয়ার চিন্তাভাবনা করছেন, অনেকে আবার বলিউডে পা জমিয়েও ফেলেছেন। কিন্তু টলি অভিনেত্রী এনা সাহার লক্ষ্য একটু অন্য। তিনি বলিউডে নয়, সোজা পাড়ি দিয়েছেন হলিউডে। নতুন বছরে একটি কোরিয়ান ছবির নায়িকা হতে চলেছেন এনা। সম্প্রতি এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

এবার হলিউডে পাড়ি দিচ্ছেন এনা সাহা


জানা গিয়েছে, এই কোরিয়ান ছবির সহ–প্রযোজকের ভূমিকায় রয়েছেন কিংবদন্তী অভিনেতা জ্যাকি চ্যানের সহকারি ইয়াং জান জিং। তিনি জ্যাকি চ্যানের প্রায় ৭০টিরও বেশি ছবিতে স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। ছবিতে এনার বিপরীতে অভিনয় করছেন কোরিয়ার দুই প্রথম সারির নায়ক।

কোরিয়ান ছবিতে কাজের প্রস্তাব পেয়ে স্বভাবতই খুশি এনা। তিনি তাঁর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন যে একেবারে ইতিহাসের পাতা থেকেই উঠে আছে তাঁর এবং ছবির দুই নায়কের চরিত্র ছবিতে এক ভারতীয় রানীর ভূমিকাতে অভিনয় করবেন এনা। তার বিপরীতে থাকছেন ২ কোরিয়ান রাজা। কাজেই এনার সংলাপ ডাবিং করতে হবে না। এনার মুখে হিন্দি সংলাপই বলাবেন ছবির নির্মাতারা।

জানুয়ারি মাসেই ছবির চুক্তিতে সই করতে চলেছেন এনা। জানা গিয়েছে যে ছবির শুটিংয়ের ৪০ শতাংশ ভারতে সম্পন্ন হবে। ছবির বাকি ৬০ শতাংশ কোরিয়াতে শুট করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে। তবে তার আগে এনার ঝুলিতে পরপর বাংলা সিনেমার শুটিংয়ের কাজ রয়েছে। অভিনয়ের পাশাপাশি এনা প্রযোজনার কাজেও হাত পাকিয়ে ফেলেছেন। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে কনিষ্ঠতম প্রযোজক।

এই মুহূর্তে এনা শিলাদিত্য মৌলিকের 'মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’র শুটিংয়ে ব্যস্ত। জোর কদমে চলছে শুটিং। জানুয়ারি মাসেও শুটিং চলবে। এরপর পাভেলের 'ডাক্তার কাকু’ ছবিতেও তিনি অভিনয় করবেন। এই ছবিতে বাবা ছেলের গল্প শোনাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+