কমেডিতে সেরা ' দ্য বিয়ার', সেরা ড্রামা সিরিজের পুরস্কার ঘরে তুলল 'সাকসেশন'
অবশেষে বসল এমি পুরস্কারের আসর। ২০২৩ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এই পুরস্কারের আসর। কিন্তু সেটা পিছিয়ে যায় অভিনেতা এবং লেখকদের প্রতিবাদের জেরে। অবশেষে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পিকক থিয়েটারে বসল সেই পুরস্কারের আসর।
প্রথমেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন সারা স্নুক। দ্য সাকসেশন ড্রামা সিরিজে অভিনয়ের জন্য এই পুরস্কার পেেয়ছেন তিনি। দ্য সাকসেশনও পেয়েছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। অন্যদিকে সেরা কমেডি সিরিজের পুরস্কার পেয়েছে দ্য বিয়ার। ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার পেেয়ছেন কেইরেন কুলকিন।

কমেডি সিরিজে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার)। দ্য বিয়ারের ঝুলিতে এবার একাধিক পুরস্কার। সেরা স্ক্রিপ্ট রাইটিংয়ের পুরস্কারও ছিনিয়ে িনয়েছে দ্য বিয়ার। আউট স্ট্যান্ডিং অভিনেতা কমেডি সিরিজের পুরস্কার পেেয়ছেন জেরমি অ্যােলন। সেটাও দ্য বিয়ার সিরিজের জন্য। সেরা সহ অভিনেতার পুরস্কার একই সিরিজের জন্য পেয়েছেন ইবন মস। সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছে দ্য বিয়ারের অ্যাও এডিবিরি।
সেই সঙ্গে সেরা ড্রামা সিরিজের পুরস্কার একদিকে যেমন জিতে নিয়েছে দ্য সাকসেশন। তেমনই পেয়েছে সেরা সহ অবিনেতার পুরস্কার ম্যাথু ম্যাকফাডেন। দ্য হোয়াইট লোটাসের অভিনেত্রী জেনিফার কোলাইড পেয়েছেন আউটস্ট্যান্ডিং সেরা সহ অভিনেত্রীর পুরস্কার। লিমিটেড সিরিজের সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন নিসি নাশ। দামার সিরিজের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
এছাড়া আউট স্ট্যান্ডিং রিয়েলিটি সিরিজের পুরস্কার জিতে নিয়েছেন রুপুল ড্রাগ রেস। আউটস্ট্যান্ডিং টক সিরিজের পুরস্কার জিতেছে দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া। অ্যানথোলজি সিরিজের জনয আউটস্ট্যান্ডিং ডিরেক্টিংয়ের পুরস্কার জিতে নিয়েছেন লি সুং জিন। বিফ সিরিজের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও এই বিভাগে আউটস্ট্যান্ডিং সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন পল অল্টার হাউসের ব্ল্যাক বার্ড সিরিজের জন্য।












Click it and Unblock the Notifications