Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Emmy Award 2023: ফের আন্তর্জাতিক পুরস্কার ভারতের ঝুলিতে, কমেডিতে এমি জয় বীর দাসের

Emmy Award 2023: ভারতের ঝুলিতে এলো ফের আন্তর্জাতিক পুরস্কার। এমি পুরস্কার ঘরে আনলেন ভারতীয় কমেডিয়ান বীর দাস। অবশ্য তিনি একা নন এই পুরস্কার তিনি পেয়েছেন যৌথভাবে ডেরি গার্লসের সঙ্গে। নেটফ্লিক্স কমেডি শোয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

ভারতের পক্ষ থেকে এমি পুরস্কারের জন্য এবার তিন জন মনোনয়ন পেেয়ছিলেন। তার মধ্যে কমেডিয়ান বীর দাস, অভিনেত্রী শেফালি শাহ এবং একতা কাপুর। তার মধ্যে ২ জন এই পুরস্কার পেয়েছেন। কমেডিতে যৌথভাবে পুরস্কার পেয়েছে বীর দাস এবং ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন একতা কাপুর।

Emmy Award 2023: Vir Das
Photo Credit: Instagram

নিউ ইয়র্কে বসেছিল ৫১ তম এমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গোটা বিশ্বের তাবর শিল্পীরা। সেখানে উপস্থিত ছিলেন ভারতের তিন স্বনামধন্য শিল্পী। নেটফ্লিক্সের কমিিড শোয়ের জন্য এমি পুরস্কার পেয়েছেন বীর দাস। তবে তিনি একা পাননি এই পুরস্কার তাঁর সঙ্গে এই একই পুরস্কার পেয়েছেনব ডেরি গার্লস। এই প্রথম কোনও ভারতীয় কমেডিয়ান এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

এদিকে বলিউডের সিরিয়াল কুইন একতা কাপুরও এমি পুরস্কার পেয়েছেন। ডিরেক্টরিয়াল পুরস্কার পেয়েছেন একতা কাপুর। তিনি সোশ্যাল মিডিয়ায় এমি পুরস্কার হাতে ছবি দিয়ে বলেছেন এটা তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত এবং একেবারেই অন্যরকম একটা অনুভূতি।

তবে শেফালি শাহ এমি পুরস্কারের জন্য মনোনিত হলেও তিনি পুরস্কার পাননি। দিল্লি ক্রাইমের জন্য সেরা অভিনেত্রীর তালিকায় মনোনিত হয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে হারিয়ে সেই পুরস্কার নিয়ে যান মেক্সিকান অভিনেত্রী কারলা সুজা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি এমির রেড কার্পেটের একাদিক ভিডিও এবং ছবি শেয়ার করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+