অমিতাভ-সলমন-দীপিকার বাড়ির ইলেকট্রিক বিলের খরচ কত জানেন! জানলে 'শক' লাগতে পারে
গরমে বাড়িতে ফ্যান,এসি একটু বেশিই চলে! আর তার প্রভাব সোজা গিয়ে পড়ে বাড়ির ইলেকট্রিক বিলে। যা চোকাতে গিয়ে অনেক সময় গলদঘর্ম অবস্থায় পড়ে যান গৃহকর্তা! এই পরিস্থিতি এদেশের বহু সাধারণ গৃহস্থেই ঘটে থাকে।
গরমে বাড়িতে ফ্যান,এসি একটু বেশিই চলে! আর তার প্রভাব সোজা গিয়ে পড়ে বাড়ির ইলেকট্রিক বিলে। যা চোকাতে গিয়ে অনেক সময় গলদঘর্ম অবস্থায় পড়ে যান গৃহকর্তা! এই পরিস্থিতি এদেশের বহু সাধারণ গৃহস্থেই ঘটে থাকে। তবে জানেন কি , তারকারা কত টাকা মূল্যের ইলেকট্রিক বিল জমা দিয়ে থাকেন? এক এক জন বলিউড তারকার বাড়ির ইলেকট্রিক বিলের অঙ্ক চমকে দেওয়ার মত!

ক্যাটরিনা কাইফ
বলিউড ডিভা ক্যাটরিনার রূপের মতোই চমকপ্রদ তাঁর বাড়ির ইলেকট্রিক বিল। ক্যাট সুন্দরীর বাড়িতে প্রতি মাসে ১০ লাখ টাকার ইলেকট্রিক বিল আসে।

শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান তাঁর 'মন্নত' বাংলোটির জন্যই শুধু বিল দেন ৪৩ লাখ টাকার। বলিউডে সবচেয়ে বেশি খরচের ইলেকট্রিক বিল জমা দেন কিং খানই।

দীপিকা পাড়ুকোন
বলিউড সুন্দরী দীপিকার বাড়ির ইনলেকট্রিক বিল ১৩ লাখ টাকা প্রতি মাসে। দীপিকার মুম্বইয়ের বাড়ির এই ইলেকট্রিক বিলের অঙ্ক চমকে দেওয়ার মতো!

আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বাড়ির ইলেকট্রিক বিল ২২ লাখ টাকার হয়ে থাকে প্রতি মাসে। তাঁর বান্দ্রা অ্যাপার্টমেন্টের ইনেলকট্রিক বিলের খরচ এমনটাই।

অমিতাভ বচ্চন
বলিউড শাহেনশা অমিতাভের বাড়ির ইলেকট্রিক বিলও কিছু কম আসে না। প্রতি মাসে প্রায় ২২ লাখ টাকা অর্থমূল্যের ইলেকট্রিক বিল জমা দেন অমিতাভ।

সলমন খান
বলিউড ভাইজান সলমনও বাড়ির জন্য লাখ টাকারা ইনেলকট্রিক বিল জমা দেন। সলমনের বাড়ির ইলেকট্রিক বলি হয় ২৩ লাখ টাকা প্রতি মাসে।

সইফিনা
সইফ আলি খান ও করিনা কাপুরের রাজকীয় বাড়ির ইলেকট্রিক বলি প্রতি মাসে ছুঁয়ে ফেলে প্রায় ৩০ লাখ টাকার অঙ্ক।












Click it and Unblock the Notifications