কঙ্গনাকে বয়কটের হুমকি সাংবাদিকদের, ক্ষমা চাইলেন একতা কাপুর
জাজমেন্টাল হ্যায় কেয়ার প্রচার অনুষ্ঠানে প্রকাশ্যেই সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িেয়ছিলেন অভিনেত্রী কঙ্গনা রাণাওত।
জাজমেন্টাল হ্যায় কেয়ার প্রচার অনুষ্ঠানে প্রকাশ্যেই সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িেয়ছিলেন অভিনেত্রী কঙ্গনা রাণাওত। তারপরেই এন্টারটেনমেন্ট জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল এই ঘটনার জন্য সাংবাদিকের কাছে ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে। নইলে তাঁরা অভিনেত্রীকে বয়কট করবেন।

এদিকে কঙ্গনার দিদি রঙ্গোলি সাফ জানিয়ে দিয়েছেন, কঙ্গনা কোনওভাবেই ক্ষমা চাইবেন না। এই দুয়ের টানা পোড়েেন চাপে পড়েছেন জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির প্রযোজক একতা কাপুর। অভিনেত্রী এবং সাংবাদিকদের বিবাদের জের যাতে তাঁর ছবির প্রচারে না পড়ে সেকারণে আগে থেকেই উদ্যোগী হয়েছেন একতা কাপুর। নিজেই উদ্যোগী হয়ে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। একতা কাপুর প্রযোজনা সংস্থা বালাজির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েেছ, সাংবাদিকের সঙ্গে অভিনেত্রীর েয বিষয় নিয়ে প্রকাশ্যে মতপার্থক্য তৈরি হয়েছে তা একেবারে তাঁদের বিষয়, এই ছবির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কিন্তু যেহেতু তাঁর ছবির প্রচার মঞ্চে ঘটনাটি ঘঠেছে সেকারণে তিনি অত্যন্ত দুঃখিত। এবং ক্ষমা প্রার্থী।
বালাজির পক্ষ থেকে আরাও জানানো হয়েছে, তাঁরা কোনওভাবেই চাননি এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক। তবে এই কারণে বালাজির নতুন ছবির প্রচারে যাতে কোনও প্রভাব না পড়ে সেটা দেখার জন্য সাংবাদিক গিল্ডকে অনুরোধ করা হয়েছে। একতা কাপুর নিজেও তাঁর টুইটে বালাজির এই ক্ষমা প্রার্থনা শেয়ার করেছেন। কারণ কঙ্গনাকে সাংবাদিকরা বয়কট করলে তাঁর ছবির প্রচার ব্যহত হবে বলে মনে করছেন একতা। সেকারণেই জট কাটাতে আগে থাকতেই ক্ষমা প্রার্থনা করে রাখলেন তিনি।












Click it and Unblock the Notifications