জোশ অ্যাপের প্রথম বার্ষিকীতে সোনু-মৌনীদের হাত ধরে নয়া 'এক নম্বর চ্যালেঞ্জ' আসন্ন

দেশের প্রথম সর্ববৃহৎ শর্ট ভিডিও বানানোর অ্যাপ হল জোশ। সদ্য স্বাধীনতা দিবসে তারা একটি ভিডিও সিরিজের মাইলস্টোন পেরিয়েছে। আর আজ জোশ অ্যাপের জন্মদিন। আজ থেকে ঠিক একবছর আগে এই অ্যাপ ভারতে আত্মপ্রকাশ করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অ্যাপকে। এই এক বছরের সফরে জোশের পথ চলার সঙ্গী হয়েছেন অনেকেই। তবে আজকের এই বিশেষ দিনে শুরু হয়েছে 'হ্যাশট্যাগ এক নম্বর চ্যালেঞ্জ'। দেখে নেওয়া যাক এই চ্যালেঞ্জের খুঁটিনাটি।

জোশ অ্যাপের প্রথম বার্ষিকীতে সোনু-মৌনীদের হাত ধরে নয়া এক নম্বর চ্যালেঞ্জ

এই মুহূর্তে ভারতে এক নম্বর শর্ট ভিডিও অ্যাপ হল জোশ। যেভাবে নবাগত প্রাণশক্তিকে নিয়ে শর্ট ভিডিওর দুনিয়ায় নতুনদের সুযোগ দিচ্ছে জোশ, তাতে এই অ্যাপের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। প্রতিদিন ২ বিলিয়ন ভিডিও আসে জোশের এই অ্যাপে। আর এমন অ্যাপের জন্মদিনে রীতিমতো উচ্ছ্বসিত এর গুণমুগ্ধরা। এক বছরের মধ্যে জোশের অ্যাপটির এই তাবড় জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে ২০ হাজার জনের বেশি সদস্যের এক গঠনমূলক টিম। যাঁরা দিবা রাত্রি এই অ্যাপের সাফল্যের জন্য নতুন নতুন ভাবনার জন্ম দিচ্ছেন। নতুন ভাবনাকে পাথেয় করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রীতিমতো দাপট দেখাচ্ছে জোশ। হ্যাশট্যাগ ব্লু ওয়ারিয়ার-ই হোক বা হ্যাশট্যাগ স্যালুট ইন্ডিয়া সিরিজই হোক, জোশ কার্যত নিজের গতিতে জনপ্রিয়তার শিখর চিনে নিচ্ছে। নতুন নতুন মাইলস্টোন গড়ছে রোজ। দেশের একাধিক নামী সেলেবের সঙ্গে জোট বেঁধে জোশ নিজের 'নতুনত্ব' এর ভাব ধারাকে তুলে ধরছে। এর নেপথ্যে রয়েছে জোশ অ্যাপের তাবড় ক্রিয়েটিভ টিম।

জোশ অ্যাপের প্রথম বার্ষিকীতে সোনু-মৌনীদের হাত ধরে নয়া এক নম্বর চ্যালেঞ্জ

#একনম্বর চ্যালেঞ্জ
২০২১ সালের অগাস্টে জোশের সাম্প্রতিক ভিডিও চ্যালেঞ্জ হল, 'এক নম্বর'। এক বছরে যে প্রবল জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা জশ কুড়িয়েছে ,তা উদযাপন করতেই এই অসামান্য উদ্যোগ হ্যাশট্যাগ একনম্বরের আওতায় একাধিক কর্মকাণ্ড চলছে। এই নয়া চ্যালেঞ্জের অনুপ্রেরণাদায়ক হিসাবে রয়েছেন বলিউড স্টার তথা কোভিডে মানুষের কাছে 'মসিহা' হয়ে ওঠা সোনু সুদ। সঙ্গে থাকছেন বঙ্গসুন্দরী মৌনী রায়। এঁদের সঙ্গে রয়েছে 'ভারতস ইনফ্লুয়েন্সার্স'। এঁরাই লঞ্চ করেছেন অ্যাপের নয়া এক নম্বর চ্যালেঞ্জ। আগামী ২০ অগাস্ট থেকে এই নয়া চ্যালেঞ্জের সিরিজ শুরু হবে। এই চ্যালেঞ্জের সিরিজে থাকবে, নাচ গান, খাওয়া, ফ্যাশন কমেডি, ফিটনেস সম্পর্কিত বিভিন্ন বিষয়। দেশের ৮ টি ভাষায় এই নয়া চ্যালেঞ্জের স্রোত বইবে। সঙ্গে গোটা চ্যালেঞ্জ সিরিজকে সামনে থেকে নেতৃত্ব দেবেন সোনুন সুদ ও মৌনী রায়।

এই ইনফ্লুয়েন্সারদের তালিকায় রয়েছেন ফইজু, সমীক্ষা, ইশান, মধুরা, শাদান, কেপিওয়াই বালা , কিংগ ইউনাইটেড সুরেশ, রণবীর ব্রার, রুহি সিংরা। এই ইনফ্লুয়েন্সাররা ১২০ জন নবাগত ট্যালেন্টকে বিচার করবেন।

#IAmABlueWarrior: Josh App Launches Fundraiser To Help COVID Warriors And Frontline Workers

যে ছয়টি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এই এক নম্বর চ্যালেঞ্জে যোগ দিতে , তা হল-

#EkNumber #EkNumberDanceStar #EkNumberFashionStar #EkNumberFoodStar #EkNumberComedyStar #EkNumberFitnessSta

Upload your #EkNumber Challenge videos here!

চ্যালেঞ্জের ফলে কোন পুরস্কার কী রয়েছে তা নিয়ে রয়েছে বহু জল্পনা। যাঁরা এই সিরিজে জয় পাবেন ,তাঁরা ' জোশ অলস্টার্সে ' সুযোগ পাবেন। এরপরই তাঁরা পরবর্তী এক নম্ব কন্টেন্ট ক্রিয়েটারের তকমা জিতে নিত পারবেন। এছাড়াও ৫০ হাজার টাকার নগদ পুরস্কার তো রয়েইছে। এছাড়াও দেশের বড় মডেলদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এঁরা। এইভাবেই দেশের শর্চ ভিডিওর এক নম্বর অ্যাপ জোশকে নিয়ে জনপ্রিয়তার চরমে উঠতে পারবেন এঁরা। এই শর্ট ভিডিও অ্যাপ এদিন 'জোশ মে আজা' গানও এই উপলক্ষ্য়কে উদযাপন করতে সঙ্গে নিয়ে এসেছে। গানটি পরিচালনা করেছেন বিনাকা গোমস ও ক্লিন্টন সেরেজো।

Listen to the Ek Number Josh Anniversary Mix here!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+