অনলাইনে নাট্যচর্চা থেকে প্রশিক্ষণের অনবদ্য প্ল্যাটফর্ম 'একলব্য', রিচা, স্বরাদের প্রশংসা কুড়িয়ে শুরু পথ চলা
ডানা মেলার ইচ্ছেকে আরও এক নতুন ঘরানায় উস্কানি দিতে পারে 'একলব্য'। নাট্যচর্চা নিয়ে যাঁরা নিজের ভিতরের সোনাকে আরও বেশি উজ্জ্বল করতে চান, তাঁদের জন্য রয়েছে 'একলব্য'।
ডানা মেলার ইচ্ছেকে আরও এক নতুন ঘরানায় উস্কানি দিতে পারে 'একলব্য'। নাট্যচর্চা নিয়ে যাঁরা নিজের ভিতরের সোনাকে আরও বেশি উজ্জ্বল করতে চান, তাঁদের জন্য রয়েছে 'একলব্য'। অনলাইন মাধ্যমে থিয়েটারকে আর কাছ থেকে জানার একটি মাধ্যম এই 'একলব্য'।

একলব্যের খুঁটিনাটি
মূলত থিয়েটারকে কেন্দ্র করে বিভিন্ন কোর্স রয়েছে এই প্ল্যাটফর্মে। https://ekalavya.art/ এই লিঙ্কে গিয়ে চোখ বোলালেই দেখা যাবে একলব্যের তাবড় কর্মকাণ্ড। নিজের কথা বলতে এদিন একলব্যের সদস্যরা যেমন এক ওয়েবিনারে হাজির হয়েছিলেন, তেমনই তাঁদের সঙ্গে সেখানে ছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর, অভিনেতা কুণাল কাপুর, রিচা চাড্ঢারা।

কোন সুবিধা মিলবে এই একলব্যের তরফে?
'একলব্য স্কুল অফ ড্রামা'র তরফে সদস্যেরা জানিয়েছেন কোর্স মেটেরিয়াল দেওয়া থাকবে অনলানেই। সহজে নাটকের খুঁটিনাটি বুঝে নেওয়া যাতে যায়,তার দিকে নজর রয়েছে কোর্সে। দীর্ঘ কোর্স নেই এখানে। সাধ্যের মধ্যেই রয়েছে কোর্সের মূল্য। এমন কোর্সের মাধ্যমে
অনুপ্রেরণা দেওয়াই মূল লক্ষ্য। শিক্ষকের রেকর্ডিং নিয়েই তারা কাজ করতে পারবে। বডি ওয়ার্ক থেকে ভয়েস নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক কিছু সুবিধা থাকছে এখানে। এমন এক প্ল্যাটফর্মে নীরজ কবি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন শিক্ষকদের তালিকায়। পূজা স্বরূপ থেকে দানিশ হুসেনদের মতো শিক্ষকদের কাছ থেকে ইচ্ছুকরা নিয়ে নিতে পারেন নাট্যচর্চার তামাম ট্রেনিং। আপাতত নির্দিষ্ট একটি কোর্স ফ্রি থাকছে এখানে ।

একলব্য সম্পর্কে বার্তা
'একলব্য' জানিয়েছে প্রথমে হিন্দিতে কোর্স আসলেও, পরে তা বাংলা সহ বিভিন্ন ভারতীয় ভাষায় আসতে থাকবে। ফলে নিজের ভাষায় নাট্যচর্চাকে আরও কাছ থেকে জানতে পারবেন ইচ্ছুকরা।

রিচা ও থিয়েটার
এমন এক ওয়েবিনারে যোগ দিয়ে অভিনেত্রী রিচা চাড্ঢা বলেন 'গ্যাংস অফ ওয়াসেপুর'এর আগে অভিনয় নিয়ে সমস্যা ছিল তাঁর। অভিজ্ঞতা ছিল না সেরকম। সময় পেলেই অভিনয় শিখে নেওয়ার চেষ্টা করতেন তিনি ।ফর্মাল ট্রেনিং প্রয়োজন। কিছু ক্ষেত্রে সুবিধা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি ফর্মাল ট্রেনিং হয়, তাহলে এটায় কেন হবে না। তিনি বলেন এই অভিনয়ের মাধ্যম প্যানডেমিকের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে বন্ধ হবে না।

কুণাল কাপুর কী বললেন
অভিনেতা কুণাল কাপুর নিজের বক্তব্যের শুরুতেই তোলেন নাসিরের সঙ্গে থিয়েটারের কেরিয়ার শুরুর প্রসঙ্গ। শেখার চেষ্টা বড় চেষ্টা বলেই তিনি ব্যাখ্যা করেন। 'যত বাড়তে চেষ্টা করেছি, ততই শিখেছি' বলেই তিনি জানান, একলব্যর কোর্স তিনি ফংক পেলেই করার চেষ্টা করবেন। অনলাইনে এমন এক প্ল্যাটফর্ম আসা একটি বড় বিষয়।

স্বরার মন্তব্য
অভিনেত্রী স্বরা ভাস্কর বলেন, এর মাধ্যমে নাটক শিক্ষা একটি গণতান্ত্রিক ভিত্তি পাবে। ছোট শহর থেকে বড় শহরে গিয়ে শিল্পীর জন্য খুঁজে পাওয়া বড় বিষয়। স্বরা বলেন,' আমি থিয়েটার স্কুলে যাইনি'। ভরতনাট্যমে শিখেছিলাম। তবে মুম্বইতে শর্ট কোর্স করেছি।' তাংর মতে এই ইন্ডাস্ট্রিতে যখন বড় স্টারের সঙ্গে কাজ করতে যাবে কেউ, তখন এই নাট্য প্রশিক্ষণ থেকে আসা আত্মবিশ্বাস কাজে দেবে।












Click it and Unblock the Notifications