ইদ উপলক্ষ্যে আসছে একাধিক বাংলা ওয়েব সিরিজ, দেখে নিন তালিকা

আর কয়েক দিনের অপেক্ষা! তারপরই আসতে চলেছে খুশির ইদ। আর বছরের অন্যতম এই বড় উৎসবকে ঘিরে ক্রমেই মেতে উঠছে গঙ্গাপার আর পদ্মাপারের বাংলা। বাংলাদেশে ইতিমধ্যেই ইদ উপলক্ষ্যে সাজো সাজো রব।

আর কয়েক দিনের অপেক্ষা! তারপরই আসতে চলেছে খুশির ইদ। আর বছরের অন্যতম এই বড় উৎসবকে ঘিরে ক্রমেই মেতে উঠছে গঙ্গাপার আর পদ্মাপারের বাংলা। বাংলাদেশে ইতিমধ্যেই ইদ উপলক্ষ্যে সাজো সাজো রব। উৎসব উপলক্ষ্যে সেখানে একাধিক সিনেমা যেমন মুক্তি পেতে চলেছে, তেমনই অনালাইনেও আসতে চলেছে একাধিক বাংলা ওয়েব সিরিজ। যা দুই বাংলার দর্শকরাই উপভোগ করতে পারবেন।

ইদ উপলক্ষ্যে আসছে একাধিক বাংলা ওয়েব সিরিজ, দেখে নিন তালিকা

বাংলাদেশের প্রযোজনা সংস্থা 'বাংলা ঢোল' আনতে চলেছে একটি নতুন ওয়েব সিরিজ 'ডিটেক্টিভ লাভলু মিঞা' । এই ওয়েব সিরিজ দেখা যাচ্ছে ওয়েব প্লাটফর্ম রবি স্ক্রিন ও এয়ারটেল স্ক্রিনে। সাকিব রায়হানের চিত্রনাট্য ও পরিচালনায় ডিটেকটিভ লাভলু মিয়ার চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। অন্যদিকে, বেশ কিছু ইউটিউব চ্যানেলেও আসছে ওয়েব ফিল্ম তথা সিরিজ। গানচিলেরর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে, সৌমিক-তাসনুভা তিশা অভিনীত 'অপেক্ষা' নামের একটি নাটক। ওয়ারিশ আসাদের গল্পে নাটকটি পরিচালনা করেছেন পার্থ পলিনিউজ ফলিয়া।

ইদ উপলক্ষ্যে বাংলাদেশে ওয়েবে দেখা যাচ্ছে বহু নাটকও। সেখানে এরমধ্যে 'ভাই, কিছু বলতে চায়','হোম টিউটর ' ইত্যাদি নাটকও দেখা যাবে ওয়েব সিরিজে। এছাড়াও আরও ৩ টি ইউটিউব চ্যানেলের জন্য চলছে ওয়েব সিরিজ নির্মাণের কাজ। এরপর, 'গেইম' নামে একটি সাত পর্বের ওয়েব সিরিজ নির্মাণ করবেন তপু খান। ফলে ইদ উপলক্ষ্যে জমজমাট পরিস্থিতি এখন বাংলাদেশে। সেখানে ইদ উপলক্ষ্যে একাধিক ওয়েব সিরিজ নিয়ে মাতোয়ারা যুব সমাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+