‌করোনা ভয়ে এবার একসঙ্গে সেল্ফ–কোয়ারান্টাইনে লিওনার্দো ও ক্যামিলিয়া

‌করোনা ভয়ে এবার একসঙ্গে সেল্ফ–কোয়ারান্টাইনে লিওনার্দো ও ক্যামিলিয়া

করোনা ভাইরাসের আতঙ্ক এবার গিয়ে পড়ল হলিউডের হ্যান্ডসম হাঙ্কের ওপর। আমেরিকান অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর বান্ধবী ক্যামিলিয়া মোরেনে সেল্ফ–কোয়ারান্টাইনে চলে গিয়েছেন একসঙ্গে। সোমবার মার্কিন এক সূত্র জানিয়েছে যে, '‌তাঁরা একসঙ্গেই ছিলেন সবসময়, কিন্তু এখন ব্যক্তিগত সময় কাটাচ্ছেন।’‌

একে–অপরের সঙ্গ পছন্দ করেন লিও–ক্যামিলিয়া

একে–অপরের সঙ্গ পছন্দ করেন লিও–ক্যামিলিয়া

ভেতরের খবর, এই লাভবার্ডস সোশ্যাল মিডিয়ায় সবসময় তাঁদের ছবি পোস্ট করার মতো যুগল নয়, কিন্তু তাঁরা একে-অপরের সঙ্গে খুব ভালো রয়েছেন এবং একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, কিন্তু কোনও সোশ্যাল অ্যাক্টিভিটি ছাড়া। এ বছরের গোল্ডেন গোল্ডস অ্যাওয়ার্ডেও এই যুগলকে দেখা যায় একসঙ্গে সময় কাটাতে। এই যুগলের মধ্যে ২৩ বছরের বয়সের পার্থক্য থাকলেও মোরেনা কখনই টাইটানিক অভিনেতার সঙ্গে রোমান্স করতে এই বয়সকে মাঝখানে আনেননি।

২৩ বছরের পার্থক্য দু’‌জনের মধ্যে

২৩ বছরের পার্থক্য দু’‌জনের মধ্যে

গত বছরের ডিসেম্বরে ২২ বছরের এই মডেল এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে হলিউডে অনেক সম্পর্কই আছে এবং বিরাট বয়সের পার্থক্য রয়েছে এমন সম্পর্কের কথা ইতিহাসে রয়েছে। তিনি বলেন, ‘‌আমার শুধু মনে হয় যে কোনও মানুষ তাঁর পছন্দসই কারোর সঙ্গে ডেট করুক, যাকে সে মন থেকে চায়।'‌ ২০১৭ সাল থেকে লিওনার্দো ও ক্যামিলিয়া ডেট করতে শুরু করেন কিন্তু তাঁরা তাঁদের সম্পর্ককে কখনই মোড়কের বাইরে নিয়ে আসেননি। কিন্তু দু'‌জনেই এই সম্পর্কে যথেষ্ট দৃঢ়। সূত্রের খবর, লিওনার্দো এবার এই সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ভাবছেন। লিও কখনও কোনও মেয়েকে এভাবে ভালোবাসেননি।

লিওনার্দোর বহু সম্পর্ক ছিল

লিওনার্দোর বহু সম্পর্ক ছিল

এর আগে লিওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ব্ল্যার লাইভলি, বার রেফালি, গিসল বুন্ডচেন, এরিন হেথারটন ও টনি গার্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+