অমিতাভ থেকে সোনু সুদ, শিক্ষাগত যোগ্যতায় বলিউড স্টাররা কে কাকে টক্কর দিচ্ছেন
অমিতাভ থেকে সোনু সুদ, শিক্ষাগত যোগ্যতায় বলিউড স্টাররা কে কাকে টক্কর দিচ্ছেন
বলিউডের একাধিক তারকাকে নিয়ে তাঁদের গুণমুগ্ধরা রীতিমতো কৌতূহলী। বলিউডে অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্যের গতিবিধি বা তাঁদের ব্যক্তিগত জীবনের ওঠানামা বহু সময়েই ফ্যানকূলের কৌতূহলের নজরে থাকে। একঝলকে দেখে নেওয়া যাক অমিতাভ থেকে অনুষ্কা পরিণীতিরা কে কতটা শিক্ষাগত যোগ্যতায় কার থেকে এগিয়ে রয়েছে।

ঐশ্বর্য রাই
আর্কিটেকচারের ডিগ্রি নিয়ে শিক্ষাগত যোগ্যতার জোরে মিস ইন্ডিয়া হয়েছিলেন ঐশ্বর্য । সঙ্গে রূপের জাদুতো ছিলই ! তবে এইচএসসিতে ৯০ শতাংশ নম্বর পাওয়া ঐশ্বর্যের জীবনে মেধা বড় জায়গা করে রয়েছে।

অমিতাভ বচ্চন
জনপ্রিয় কবি হরিবংশ রাই বচ্চনের সন্তান অমিতাভ ছোট থেকেই মেধাবী ও সাহিত্যের প্রতি অনুরক্ত। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমাপ্ত করে তিনি ডবল মেজর সম্পন্ন করেন কলা ও বিজ্ঞান দুই বিভাগেই। তাঁর কলেজ ছিল কিরোরি মাল কলেজ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে তিনি ডক্টরেট ডিগ্রি পান।

অনুষ্কা শর্মা
মাউন্ট কার্মেল কলেজের ছাত্রী অনুষ্কা, বেঙ্গালুরুতে নিজের কলেজ জীবন কাটিয়েছেন। অর্থনীতিতে স্নাতক এই অভিনেত্রী বর্তমানে বিরাট কোহলির ঘরনিই শুধু নন, একজন সফল অভিনেত্রী।

আয়ুষ্মান খুরানা
'অনেক' ছবির অভিনেত্রী আয়ুষ্মান খুরানা ইংরেজিতে মেজর সম্পন্ন করেছেন.। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস কমিউনিকেশনে মাস্টার্স সম্পন্ন করেন।

জন আব্রাহাম
বলিউডের 'মাচোম্যান' জন আব্রাহাম মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। ম্যানেজমেন্ট সায়ান্স তিনি স্নাতোকোত্তর পাশ করেছেন মুম্বইয় এডুকেশনাল ট্রাস্ট থেকে।

পরিণীতি চোপড়া
বলিউডের মিষ্টি সুন্দরী অভিনেত্রী পরিণীতি সদ্য 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' ছবির জন্য লাইমলাইট কেড়েছেন। এই অভিনেত্রী ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে অর্থনীতিতে , বিজনেস, ফাইনান্সে তিনটি সাম্নানিকের ডিগ্রি পেয়েছেন।

সোনু সুদ
করোনাকালে কার্যত মসিহা হয়ে উঠেছেন বলিউড তারকা সোনু সুদ। নাগপুরের যশবন্তরা, চভন কলেজ থেকে তিনি ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

আর মাধবন
সামনেই আসতে চলেছে তাঁর ছবি নম্বি নারায়ণকে নিয়ে। এই বিখ্যাত বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে আর মাধবনকে। আর এই তারকার শিক্ষাগত যোগ্যতা বলছে, তিনি ইলেকট্রনিক্সে স্নাতক পাশ করেছেন। তিনি রয়্যাল আর্মি, নেভি, এয়ারফোর্সের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন। কলেজ জীবনে তিনি কানাডায় সাংস্কৃতিক দূত হয়ে ভারতের প্রতিনিধিত্ব করেন।












Click it and Unblock the Notifications