রাজনৈতিক নেতার তরফে পেমেন্ট ইস্যুতে সব্যসাচী সহ ৩ ফ্যাশন ডিজাইনারকে তলব ইডির
ঘটনা কয়েক বছর আগের। সেই সময় পাঞ্জাবের এক রাজনৈতিক নেতা মুম্বইয়ের প্রখ্য়াত তিন ফ্যাশন ডিজাইনারকে নিয়ে পোশাক তৈরি করিয়েছিলেন কোনও এক বিয়ে উপলক্ষ্যে। তারপর সেই ফ্যাশন ডিজাইনাররা ও নেতার থেকে পেমেন্টও পান। নগদে দেওয়া সেই পেমেন্ট এবার ইডির ফোকাসে। আর তার জেরেই সমন গেল ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়, মণীশ মালহোত্রা ও ঋতু কুমারের কাছে।

মূলত, ওই রাজনীতিবিদের তরফে দেওয়া পেমেন্ট নিয়ে ওই তিন ফ্যাশন ডিজাইনারের বক্তব্য শুনতেই এই সমন গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। ইডি সূত্রের খবর, একটি বিয়ে উপলক্ষ্যে এই তিন ডিজাইনারকে দিয়ে পোশাক বানানো হয় ওই রাজনৈতিক নেতার সঙ্গে সম্পর্কিত পরিবারে। সেই সময় ডিজাইনারদের পারিশ্রমিক ব্যাঙ্ক ট্রান্সফারে না পাঠিয়ে নগদে দেওয়া হয়। সেই সম্পর্কেই এই তিন ডিজাইনারকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
মূলত, এই অর্থ ওই ডিজইনারদের কাছে আসর পরও ডিজাইনারদের আইটি রিটার্নে তার উল্লেখ নেই। নগদে যে অর্থ আদান প্রদান হয়েছে, তার কোনও উল্লেখ নেই এই ব্যাঙ্ক ট্রান্সফারে সেই সূত্রেই সব্যসাচী মুখোপাধ্যায় থেকে ঋতু কুমারদের বক্তব্য এই বিষয়ে তুলে ধরার জন্যই সমন পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications