সোনু সুদের আয়কর ফাঁকি ফাঁস করল ইডি, কত টাকা কর ফাঁকি দিয়েছেন গরিবের মসিহা জেনে নিন
সোনু সুদের আয়কর ফাঁকি ফাঁস করল ইডি, কত টাকা কর ফাঁকি দিয়েছেন গরিবের মসিহা জেনে নিন
করোনা কালে গরিবের মসিহা হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। তারপরেই সোনু সুদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। বলিউড অভিনেতা নাকি ২০ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। সম্প্রতি আমআদমি পার্টিতে যোগ দিয়েছেন অভিনেতা। তারপরেই সোনু সুদের বাড়িতে আয়কর হানা হয়। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

করোনা কালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে গরিবের মসিহা হয়ে উঠেছিলেন সোনু সুদ। যা মোদী সরকার করে উঠকে পারেননি সেটা করে দেখিয়েছিলেন বলিউডের অভিনেতা। সোনু সুদ শয়ে শয়ে পরিযায়ী শ্রমিককে লক ডাউনের সময় ঘরে ফিরিয়েছেন। একেবারেই ব্যক্তিগত উদ্যোগে এই কাজ করেছেন তিনি। নিজেই বেসরকারি বাস বুক করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। এক কথায় করোনার লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন তিনি। যাঁরা ঘরে ফিরতে পারছিলেন না তাঁরা গিয়ে হাজির হচ্ছিলেন সোনু সুদের কাছে। হািসমুখেই িনজের খরচে তাঁদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করেছিলেন অভিনেতা।
কয়েকদিন আগেই তিনি অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আপ-এ যোগদান করেছেন। আম আদমির সেবা করার জন্যই তিনি কেজরিওয়ালের দলে নাম লিখিয়েছেন বলে জানিয়েছিলেন। এদিকে তারপরেই অভিনেতার বাড়িেত হানা দেয় ইডি। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করা হয়েছিল। গতকাল ইডির তরফে দাবি করা হয়েছে ২০ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ। গত মঙ্গলবার থেকে সোনু সুদের বাড়িতে এবং অফিসে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে।
সোনুর অফিস এবং বাড়ি সহ মোট ৬টি জায়গায় তল্লাশি চালায় আয়কর দপ্তর। অভিনেতার মুম্বইয়ের বাড়িতেও তল্লাশি চালানো হেয়েছে। ইডির তরফে অভিযোগ করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিদেশ থেকে টাকা এসেছে সোনু সুদের কাছে। বিদেশ থেকে ২.১ কোটি টাকার অর্থ সাহায্য গ্রহণ করেছেন অভিনেতা। এটা ভারতীয় আইন লঙ্ঘন করেই গ্রহন করেছেন তিনি এমনই দাবি করেছে আয়কর সংস্থা। ইডির আরও দাবি তল্লাশি চালানোর সময় সোনু সুদের কর্মীরা আয়করের কাগজ গোপন করার চেষ্টা করেছিলেন। কোথা থেকে আয় আসছে তা নিয়ে জানতে চেয়েছিলেন ইডির আধিকারীকরা। কিন্তু সোনু সুদের কর্মীরা সেটা গোপন করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এর আগে অভিনেতার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিল বৃহণ্মুম্বই পুরনিগম। সোনু সুদের বাড়িতে হঠাৎ করে আয়কর হানা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এজেন্সি দেখিয়ে বিরোধীদের দমিয়ে রাখতে চাইছে বিজেপি অভিযোগ করেছে আপ।












Click it and Unblock the Notifications