২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডির জেরার মুখে নোরা ফতেহি
২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডির জেরার মুখে নোরা ফতেহি
২০০ কোটির অর্থিক তছরুপের মামলায় ফের ইডির জিজ্ঞাসাবাদ অভিনেত্রী নোরা ফতেহিকে। শুক্রবার প্রায় সাড়ে ছ’ঘন্টা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালায় ইডি আধিকারিকরা। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলার প্রেক্ষিতে এদিন ইডির দফতরে ফের হাজিরা দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহি। ২ সেপ্টেম্বর সকাল ১১ টা নাগাদ ইডি দফতরে যান অভিনেত্রী এবং টানা বেশ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা ৬ টা নাগাদ ইডি দফতর থেকে বের হন নোরা ফতেহি। এর আগে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর ও নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি।

গত বছর, দিল্লি পুলিশ সুকেশ চন্দ্রশেখর, তাঁর স্ত্রী লীনা মারিয়া পল এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর প্রাক্তন ফোর্টিস হেলথ কেয়ার প্রমোটার শিবিন্দর সিংয়ের স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা তোলাবাজি করেছেন। আর এই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে যায় নোরা ফতেহির। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ যে, সুকেশ ওই আর্থিক তছরুপের টাকাতেই নোরা ফতেহিকে একটি বিএমডব্লিউ উপহার দিয়েছেন। বিষয়টি নাকি অভিনেত্রীর অজানা ছিল না। কিন্তু নোরা ফতেহি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছিলেন যে সুকেশ চন্দ্রশেখর স্ত্রী চেন্নাইতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার বিনিময়ে গাড়িটি তাঁকে উপহার দিয়েছিলেন।
কিছুদিন আগে ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিন ফার্নান্দেজকেও তলব করেছিল পাতিয়ালার আদালত। আগামী ২৬ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে। গত ১৭ অগাস্ট জ্যাকলিনের বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিটও দাখিল করেছিল ইডি। সূত্রের খবর, জ্যাকলিনকে তোলাবাজির অর্থের সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করেছে ইডি। ইডির ধারনা, চন্দ্রশেখর যে একজন তোলাবাজ, তা আগে থেকেই জানতেন জ্যাকলিন ফার্নান্দেজ। মূল সাক্ষী এবং অভিযুক্তদের বক্তব্য থেকে জানা গিয়েছে যে, জ্যাকলিন ফার্নান্দেজ ভিডিও কলের মাধ্যমে সুকেশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছিলেন। এদিকে, শ্রীলঙ্কা বংশোদ্ভূত এই অভিনেত্রীকে উপহার দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন সুকেশ চন্দ্রশেখর।
এই উপহারের তালিকায় রয়েছে ৫২ লক্ষ টাকার আরবি ঘোড়া, ন’লক্ষ টাকার পার্সিয়ান ক্যাট সহ আরও অনেক মূল্যবান জিনিসপত্র। চলতি বছরের শুরুতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের থেকে এই আর্থিক তছরুপ মামলার একটি সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করা হয়। সেখানে জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ছাড়াও উঠে এসেছিল বলিউডে আরও কয়েকজন অভিনেত্রীর নাম। এদিকে, জ্যাকলিন ফার্নান্দেজকে আগামী ১২ সেপ্টেম্বর এই ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য ইওডব্লিউ দ্বারা তলব করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications