লকডাউনের সময় সুশান্তের বাড়ি থেকে ক্যুরিয়র করে মাদক পাঠানো হয় রিয়ার বাড়িতে

লকডাউনের সময় সুশান্তের বাড়ি থেকে ক্যুরিয়র করে মাদক পাঠানো হয় রিয়ার বাড়িতে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জানতে পেরেছে যে লকডাউনের সময় সুশান্ত চেয়েছিলেন রিয়ার বাড়িতে কিছু সময় কাটাতে। ওই যুগল সিদ্ধান্ত নিয়েছিলেন যে রিয়ার বাড়িতে দ্রুত বাডস ডেলিভারি করার জন্য তাঁর একটি ক্যুরিয়র সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছিলেন। এনসিবি রিয়া, শৌভিক ও অন্যান্যদের জিজ্ঞাসা করে এই তথ্য জানতে পেরেছে।

রিয়ার বাড়িতে ক্যুরিয়র মারফত মাদক পাঠানো হয়

রিয়ার বাড়িতে ক্যুরিয়র মারফত মাদক পাঠানো হয়

এনসিবিকে এও জানানো হয়েছে, লকডাউন চলাকালীন এপ্রিল মাসে সুশান্ত-রিয়া ৫০০ গ্রাম গাঁজা কিছু বাড়ির জিনিসের সঙ্গে বাক্স করে ক্যুরিয়র করা হয় রিয়ার বাড়িতে। তদন্তে এও উঠে এসেছে যে সুশান্ত সিংয়ের কর্মী দীপেশ সাওয়ান্ত ক্যুরিয়র সংস্থাকে ডেকে আনে এবং রিয়ার সান্তাক্রুজের ফ্ল্যাটে ডেলিভারি করে দেয়। এই ফ্ল্যাটে রিয়া তাঁর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী ও ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে থাকেন। রিয়ার ভাই শৌভিক মারিজু্যানা ওরফে গাঁজার প্যাকেটের ডেলিভারি নেন, যা সুশান্ত ও রিয়ার বাড়ি থেকে এসেছিল। ক্যুরিয়র সংস্থার মাধ্যমে মারিজু্যানা পাঠানোর সিদ্ধান্ত রিয়া ও সুশান্ত এই কারণে নিয়েছিলেন যাতে কেউ ধরতে না পারে।

ক্যুরিয়র বয়কে জিজ্ঞাসাবাদ

ক্যুরিয়র বয়কে জিজ্ঞাসাবাদ

এনসিবি ওই ক্যুরিয়র বয়কে জিজ্ঞাসাবাদও করেছে, যিনি ওই ডেলভারির প্যাকেট রিয়ার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। ওই ডেলিভারি বয় দীপেশ ও শৌভিককে সনাক্ত করতে পেরেছেন। ক্যুরিয়র বয়, দীপেশ ও শৌভিকের কল ডিটেলস পুনরুদ্ধার করছে এনসিবি। এনসিবি মঙ্গলবারই রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করেছে। সুশান্তকে মাদক যোগান দেওয়ার জন্য এরা প্রত্যেকেই দায়ি। বৃহস্পতিবার এদের সকলের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

২২ সেপ্টেম্বর পর্যন্ত বাইকুল্লা সংশোধনাগারে থাকবেন রিয়া

২২ সেপ্টেম্বর পর্যন্ত বাইকুল্লা সংশোধনাগারে থাকবেন রিয়া

রিয়া চক্রবর্তীর আইনজীবী জানিয়েছেন যে তারা আগামী সপ্তাহে এ বিষয়ে পদক্ষেপ করবেন এবং বম্বে হাইকোর্টের দ্বারস্থ হবেন। রিয়া এখন বর্তমানে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে রয়েছেন। ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। এনসিবি দাবি করেছে যে রিয়া চক্রবর্তী স্বীকার করে নিয়েছেন যে তিনি সুশান্ত সিং রাজপুতের জন্য মাদকের ব্যবস্থা করে দিতেন। যদিও তিনি তাঁর জামিনের আবেদনে নিজেকে নির্দোষ বলেছেন এবং এনসিবি ভুয়ো অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে বলে জানিয়েছেন।

শৌভিক মাদক এনে দিত সুশান্তকে

শৌভিক মাদক এনে দিত সুশান্তকে

এনসিবি এক বিবৃতিতে জানিয়েছিলেন যে শৌভিক উইড, হ্যাশ ও বাড নামের মাদকের ব্যবস্থা করে দিতেন সুশান্তের জন্য। সুশান্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন রিয়া। কিন্তু প্রয়াত অভিনেতার সঙ্গে ঝামেলা হওয়ার কারণে রিয়া ৮ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে যান। এরপর ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+