দুর্গাপুজোয় প্রসেনজিৎ-দেব-যিশুর 'ব্লকবাস্টার' লড়াই! বক্স অফিসে দাপট থাকবে কার

অপেক্ষার আর কয়েক দিন। ঢাকে কাঠি পড়ল বলে.. পুজো প্যান্ডেলে ঢাকে কাঠি পড়তে আরও বেশ কয়েকটা দিনের অপেক্ষা। তবে, বাংলার বক্স অফিসে লড়াইয়ের ঢাকে কাঠি পড়তে ঠিক দু'দিন বাকি।

অপেক্ষার আর কয়েক দিন। ঢাকে কাঠি পড়ল বলে.. পুজো প্যান্ডেলে ঢাকে কাঠি পড়তে আরও বেশ কয়েকটা দিনের অপেক্ষা। তবে, বাংলার বক্স অফিসে লড়াইয়ের ঢাকে কাঠি পড়তে ঠিক দু'দিন বাকি। ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি। আর সেই ছবি ঘিরেই বক্স অফিসে সম্মুখ সমরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির যিশু , অঙ্কুশরা।

কিশোর কুমার জুনিয়ার

কিশোর কুমার জুনিয়ার

১২ অক্টোবর মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কিশোর 'কুমার জুনিয়ার'। ছবির ইউএসপি যতটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্টারডাম ততটাই কি ছবির গল্প? এপ্রশ্নের জবাব শুক্রবারের বক্স অফিস দেবে। তবে ছবির হাত ধরে নতুন কোন চমক দেয় প্রসেনজিৎ -কৌশিক জুটি সেদিকে তাকিয়ে গোটা বাংলা।

হইচই আনলিমিটেড

হইচই আনলিমিটেড

এই শুক্রবার মুক্তি পেতে চলেছে বাংলার অন্যতম মেগাস্টার দেবের 'হইচই আনলিমিটেড'। ছবিতে শুধু অভিনেতা দেবকেই পাওয়া যাবে না , প্রযোজক দেবও এর অন্যতম অঙ্গ। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিক এই ছবির প্রচারে অন্যান্যদের অনেকটাই টেক্কা দিয়েছে দেব শিবির। এবার মাল্টিস্টারকাস্টের এই ছবি বক্স অফিস বৈতরণী পার করতে পারে কী না, তার জবাব মিলবে ১২ অক্টোবর , ছবির মুক্তির দিন।

এক যে ছিল রাজা

এক যে ছিল রাজা

ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে উত্তম কুমারের 'সন্ন্যাসী রাজা' বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ছবি। সেই ভাওয়াল সন্ন্যাসীর গল্প ঘিরেই তৈরি হয়েছে যিশু , জয়া অভিনীত , সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'এক যে ছিল রাজা'। উত্তম কুমার অভিনীত ছবির সাফল্যকে সামনে রেখে আদৌ কি এই ছবির পারবে দর্শক মন জয় করতে?উত্তর মিলতে চলেছে ১২ অক্টোবর।

ব্যোমকেশ গোত্র

ব্যোমকেশ গোত্র

আবির অভিনীত 'ব্যোমকেশ গোত্র' এবারের পুজোর অন্যতম চমক। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে এবার অজিতের ভূমিকায় থাকছেন রাহুল। ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবি। পুজোয় এই গোয়েন্দা কাহিনি কতটা মাজাতে পারে দর্শক মন, সেদিকে তাকিয়ে আবির অনুরাগীরা।

ভিলেন

ভিলেন

অঙ্কুশ ভক্তদের জন্য পুজোর উপহার 'ভিলেন'। ছবিতে নায়কের সিক্স প্য়াক থেকে অ্য়াকশন সিন ঘিরে ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে অঙ্কুশের ফ্যানেদের মধ্যে। মিমি ,ঋত্বিকা অভিনীতি, বাবা যাদবের পরিচালিত এই ছবি দুর্গাপুজোর মেজাজ কতটা জমাবে সেদিকে তাকিয়ে টলিউড।

মনোজদের অদ্ভুত বাড়ি

মনোজদের অদ্ভুত বাড়ি

ছোটদের জন্য ছবি নিয়ে ফিরলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সোমিত্র, আবির , ব্রাত্য অভিনীত 'মনোজদের অদ্ভুত বাড়ি' মুক্তি পেতে চলেছে ১২ অক্টোবর। টলিউডের একের পর এক নামী তারকার ফিল্মের মধ্যে এই ছবি বক্স অফিসে কতটা ব্যবসা করতে পারে সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+