Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্গাপুজোয় দেব-জিতের 'কাঁটে কি টক্কর' আসন্ন! রিমেক-অরিজিনালের ভিড়ে একনজরে মুক্তি পেতে চলা ফিল্মের তালিকা

দুর্গাপুজোয় দেব-জিতের 'কাঁটে কি টক্কর' আসন্ন! রিমেক-অরিজিনালের ভিড়ে একনজরে মুক্তি পেতে চলা ফিল্মের তালিকা

করোনার আগমনে কার্যত যুগ এখন দুটি ভাগে ভাগ হয়েছে। প্রাক-করোনা যুগ ও করোনা যুগ। এই পরিস্থিতিতে প্রাক করোনা যুগে সচরাচর যা করা যেত, তা করোনা যুগে করা যায় না। যেমন পপজো মানেই আগে প্রবল বৃষ্টিতে ভিজেও শপিং এর হুল্লোড় ছিল। পুজো মানেই বাঁধ ভাঙা আনন্দে মেতে প্যান্ডেল হপিং এর লিস্ট-রুট তৈরি করার উদ্যম ছিল, আর পুজো মানেই হাত পপকর্ন নিয়ে সোজা মাল্টি প্লেক্সে পর পর ছবি দেখার আনন্দ ছিল। তবে করোনা যুগে সমস্ততাই 'বিধি'র আওতায়। তাই পুজোয় ফিল্ম দেখতে গেলেও , সেখানে হাত পপকর্ন বা কোল্ড ড্রিঙ্কস থাকলও, মুখে মাস্ক জরুরি! ফলে নতুন জামা পরে, যাঁরা মাল্টি প্লেক্সে পুজোতে পছন্দের মানুষটিকে নিয়ে ফিল্ম দেখতে চলেছেন তাঁদের জানিয়ে রাখা ভালো যে, শুধু মাল্টি প্লেক্সই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। একনজরে দেখা যাক সেই সমস্ত ছবির তালিকা।

আসছে জিতের 'বাজি'

আসছে জিতের 'বাজি'

অংশুমান প্রত্যুষের পরিচালিত ছবি তেলুগু ব্লকবাস্টার 'নান্নাকু প্রেমাথো'-র বাংলা রিমেক হতে চলেছে জিতের 'বাজি'। এবারের দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে জিৎ জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তীর সঙ্গে। পয়লা বৈশাখ থেকে শুরু করে পুজো পর্যন্ত, মাঝে অনেকটা সময়ের অপেক্ষা করেছেন জিত ভক্তরা। কারণ, এই ছবির প্রথম গান মুক্তি পায় 'আয় না কাছে রে' পয়লা বৈশাখে। আর এবার মুক্তি পাচ্ছে ছবিটি। ছবি দক্ষিণী ফিল্মের রিমেক হলেও অর্ণব ভৌমিক তাকে নিজের 'টাচ' দিয়ে সাজিয়েছেন। আগামী ১০ অক্টোবর আসছে এই ছবি।

 দেবের 'গোলন্দাজ' গোল করার অপেক্ষায়!

দেবের 'গোলন্দাজ' গোল করার অপেক্ষায়!

একদিকে যেমন দক্ষিণী ছবির রিমেক নিয়ে জিত হাজির হচ্ছেন, তেমনই দেব অভিনীত ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'গোলন্দাজ' আসছে পুজোয়। বিশিষ্ট ফুটবল তারকা নগেন্দ্র প্রসাদ সর্বধিকারীর জীবনী নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। ছবিতে ফুটবলারের ভূমিকায় রয়েছেন দেব। এই বায়োপিকে রয়েছেন শ্রীকান্ত আচার্য, ঈশা সাহা, অনির্ব ভট্টাচার্যরা। রয়েছেন পদ্মনাভ দাশগুপ্তও। করোনা পরিস্থিতিতে স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পাবে ঠিক করেও শেষপর্যন্ত পুজোতে ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবির মুক্তি ১০ অক্টোবর।

প্রযোজক দেব বনাম জিত

প্রযোজক দেব বনাম জিত

কার্যত দুর্গাপুজোর সপ্তমী কার, এই নিয়ে জিত ও দেব ভক্তদের মধ্যে তর্ক হতেই পারে! কারণ, একই দিনে জিতের 'বাজি' মুক্তি পাচ্ছে, যে ছবিতে জিত শুধু অভিনয়ই করছেন না, রয়েছেন প্রযোজকের ভূমিকায়। এদিকে, ওই একই দিনে দেবের বাজি 'হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী'। এই ছবিতে শাশ্বত, খরাজ, অর্পিতারা রয়েছেন। প্রযোজকের মসনদে রয়েছেন দেব। ফলে দেব-জিত দ্বন্দ্ব অব্যাহত থাকবে সপ্তমী জুড়ে।

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি আসছে!

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি আসছে!

শৈবাল মিত্র পরিচালিত 'তখন কুয়াশা ছিল' ছবির ট্রেলার বহু আগেই মুক্তি পায় । বাংলার ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ। ছবিতে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। সবমিলিয়ে এই ছবিও মুক্তি পেতে চলেছে পুজোয়।

ময়দানে পরম!

ময়দানে পরম!

দেব ও জিত যখন প্রযোজনার হাত ধরে এবার পুজোয় 'কাঁটে কি টক্কর' দিতে চলেছেন, তখন পিছিয়ে নেই পরমব্রত চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, তাঁর প্রযোজিত ছবি জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালিত 'এফআইআর' ও এই পুজোতেই মুক্তি পাবে। ছবিতে রয়েছেন ঋতাভরী ও অঙ্কুশ।

আসতে পারে অঙ্কুশের ছবি!

আসতে পারে অঙ্কুশের ছবি!

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'বনি' আসতে পারে প্রেক্ষাগৃহে। সায়েন্স ফিকশনের এই ছবি এই বছর মুক্তি পেতে পারে বলে শোনা গিয়েছে। পরম পরিচালিত ছবিতে থাকছেন অঙ্কুশ হাজরা। তবে ছবির প্রযোজনা সংস্থা এখনও কিছু জানায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+