Dunki: দুবাইয়ের আকাশে ড্রোন লাইটে জেগে উঠল শাহরুখের অবয়ব, বুর্জখলিফায় চলল ডাঙ্কির ট্রেলর
আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই বড় পর্দায় আসতে চলেছে চলতি বছরে শাহরুখ খানের তিন নম্বর ছবি ডাঙ্কি। পাঠান-জওয়ানের মতো শাহরুখ খানের তিন নম্বর ছবি ডাঙ্কি নিয়েও উৎসাহের অন্ত নেই দুবাইবাসীর। দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান।
সেই সুবাদেই তাঁর যেকোনও ছবির ট্রেলরই বুর্জ খলিফায় ভেসে ওঠে। শাহরুখ খানের জন্মদিনও উদযাপিত হয় বুর্জ খালিফায়। আর কোনও বলিউড তারকা সেই জায়গাটা পাননি। আবার কয়েকদিন আগে জওয়ানের ট্রেলর রিলিজ এই বুর্জ খলিফা থেকে করেছিলেন শাহরুখ খান। এলাহি আয়োজন করা হয়েছিল।

তারপরে আবার শাহরুখ খানের তৃতীয় সিনেমা ডাঙ্কিরও ট্রেলার দেখা গেল বুর্জ খলিফায়। তার আগে ড্রোন লাইটের সাহায্যে দুবাইয়ের আকাশে ভেসে উঠেিছল শাহরুখ খালেন সেই আইকনিক পোজ। শাহরুখ বলতে অজ্ঞান দুবাইবাসী। শাহরুখের নিজের বিশাল বাংলো রয়েছে দুবাইয়ে। এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কারণে শাহরুখ খান এবং তাঁর পরিবার দুবাইয়ের যেকোনও রেস্তোরাঁয় খাবার খেতে টাকা লাগে না।
রাজকুমার হিরানির সঙ্গে প্রথম ছবি করেছেন শাহরুখ খান। আগামী ২১ ডিসেম্বর সেটি মুক্তি পাওয়ার কথা। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। প্রচারে কোনও খামতি রাখছেন না শাহরুখ খান। ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। ওপেনিয়ে ডে-তেই ৭ কোটি ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে শাহরুখের সিনেমার সঙ্গেই মুক্তি পেতে চলেছে প্রভাসের সালার। কিন্তু তেমন ভাবে এখনও সেটি জায়গা করে উঠতে পারেনি। গোটা দেশে ১০০০ সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখের ডাঙ্কি।












Click it and Unblock the Notifications