Dunki Teaser: প্রকাশ্যে ডাঙ্কির টিজার, জন্মদিনের রিটার্ন গিফট শাহরুখের
অবশেষে রাজকুমার হিরাণী এবং শাহরুখ খানের সিনেমা ডাঙ্কির টিজার প্রকাশ্যে এলো। জন্মদিনে অনুরাগীদের রিটার্ন গিফট হিসেবেঅই এই টিজার প্রকাশ্যে আনলেন শাহরুখ খান। চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় ছবি হতে চলেছে ডাঙ্কি।
পাঠান-জওয়ানে শাহরুখ খােনর চরিত্রের মধ্যে খুব সামান্যই তফাত ছিল। কিন্তু দুটি সিনেমাই বক্স অপিসে রেকর্ড সাফল্য পেয়েছে। জওয়ান তো শাহরুখের সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। এতোটাই সাফল্য পেয়েছে ছবিটি। বক্স অফিসে হাজার কোটির কালেকশন করেছে জওয়ান।

জওয়ানের রেশ কাটতে না কাটতেই ডাঙ্কির প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহরুখ খান। প্রতিশ্রুতি িদয়েছিলেন ডাঙ্কির ট্রেলর খুব শীঘ্রই প্রকাশ্যে আনবেন তিনি। সেই প্রতিশ্রুতি জন্মদিনে রেখেছেন শাহরুখ খান। আজ ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। ৫৮তে পা দিলে বলিউড বাদশাহ।
মধ্যরাতে মন্নতের সামনে অসংখ্য অনুরাগীদের দর্শন দিয়েছেন তিনি। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ ডাঙ্কির টিজার তিনি প্রকাশ্যে আনবেন। রাজকুমার িহরানীর সঙ্গে প্রথম সিনেমা শাহরুখ খানের। রাজকুমার হিরানী এতোদিন আমির খানের সঙ্গেই সিনেমা করেছেন। থ্রি ইডিয়ট, পিকের মতো সিনেমা উপহার দিয়েছেন তিিন। এবার শাহরুখ খানের সঙ্গে কী সিনেমা তিনি তৈরি করছেন সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।
টিজার দেখে যা বোঝা যাচ্ছে তাতে পাঠান-জওয়ানের মতো অ্যাকশম মুডে নয় ডাঙ্কিতে শাহরুখ খানকে দেখা যাবে একটু কমেডি চরিত্রেই। সেটা কেমন হবে তা দেখার অপেক্ষায় রয়েেছন সকলে। ছবিতে শাহরুখ খান ছাড়াও থাকছেন তপসী পান্নু, ভিকি কৌশল।












Click it and Unblock the Notifications