Dunki: ঢোল বাজিয়ে, বাজি পুড়িয়ে ডাঙ্কি দেখতে সিনেমা হলে শাহরুখ অনুরাগীরা, কী বললেন কিং খান?

শাহরুখ খানের তিন নম্বর সিনেমা আজ থেকে সিেনমা হলে। ভোর সাড়ে ৫টায় ছিল প্রথম শো। জওয়ানের মতোই শাহরুখ অনুরাগীরা। অধীর অপেক্ষায় ছিলেন তাঁরা চলতি বছরে শাহরুখের তিন নম্বর ছবির জন্য। রাজকুমার হিরানীর পরিচালনায় শাহরুখের প্রথম ছবি ডাঙ্কি আজ থেকে মুক্তি পেয়েছে সিনেমা হলগুলিতে।

জওয়ান বা পাঠানের মতো ডাঙ্কি নিয়ে শাহরুখ খান কিন্তু প্রথম থেকেই বেশ উৎসাহী ছিলেন। পাঠান এবং জওয়ান প্রায় এক ধারার সিনেমা হলেও ডাঙ্কি কিন্তু একেবারেই অন্যধরনের সিনেমা। বড়দিনের ছুটির মেজাজকে আরও ভাল করে দিতে একটু হালকা মুডের সিনেমা নিয়ে হাজির হয়েছেন তিনি।

Dunki: ShahRukh Khan

প্রথম দিনেই শাহরুখ খানের সিনেমা দেখতে রীতিমতো হইহই পড়ে গিয়েছে শহরের একাধিক সিনেমা হলে। ঢোল বাজিয়ে, বাজি পুড়িয়ে শাহরুখ অনুরাগীরা হাজির হয়েছিলেন প্রথম শো দেখতে। এই তিন নম্বর ছবিতেও দর্শকদের মন জয় করেছেন শাহরুখ খান।

পাঠান-জওয়ানের পর একই বছরে আবার একটা সিনেমা। সেটা নিয়েও দর্শকদের এই উৎসাহ দেখে ধন্যবাদ জানিয়েছেন কিং খান। ভোরবেলায় ঢোল বাজিয়ে বাজি পোড়াতে পোড়াতে সিনেমা হলে উপস্থিত হয়েছিলেন দর্শকরা। একাধিক সিনেমা হলের বাইরে শাহরুখ অনুরাগীদের নাচ-গান উল্লাস করতে দেখা গিয়েছে। তাঁরা শাহরুখ খানের কাট আউট নিয়ে রীতিমতো উল্লাস প্রকাশ করেছেন।

চলতি বছরে পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে শাহরুখের। প্রায় ৪ বছর বিরতির পর শাহরুখ খানের পাঠান বক্স অফিসে যাকে বলে ধমাকা তৈরি করেছিল। সেই রেকর্ড ভেঙেছে তাঁরই দ্বিতীয় ছবি জওয়ান। জওয়ানকে চলতি বছরে বলিউডের সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশনের ছবি বলা হচ্ছে। সেই রেকর্ড ভাঙতে পারেনি রণবীর কাপুরের অ্যানিম্যালও।

বড়দিনকে সামনে রেখে শাহরুখ খানের তিন নম্বর ছবি ডাঙ্কি মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকেই যে রিভিউ প্রকশ্যে আসছে তাতে হইহই কাণ্ড। শাহরুখের তিন নম্বর ছবিও বক্স অফিসে বাজিমাত করতে চলেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শাহরুখের ছবির প্রশংসায় পঞ্চমুখ। শাহরুখের বাড়ির সামনে দর্শকরা ভিড় করতে শুরু করেছেন। পর পর তিনটি সিেনমার জন্য দর্শকদের এই স্বতোঃস্ফূর্ত সাড়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+