শাহরুখ, সলমন, রণবীর নন, ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক এই তারকা! কে জানেন?

তারকাদের জন্য অনেককিছু করেন ভক্তরা। এমনকি প্রিয় তারকাদের ভগবানের পুজোও করে থাকেন অনেক ভক্ত। দর্শকদের পছন্দের তালিকায় যেমন রয়েছেন পুরনো দিনের মেগাস্টারেরা, তেমনি সকলের মন জুড়ে রয়েছেন এখনকার নায়ক নায়িকারাও। কেউ শাহরুখ খানকে পছন্দ করেন আবার কেউ আবার সলমনের ভক্ত। তারকা অভিনেতাদের প্রত্যেকের অভিনয়ের ধরনও আলাদা। তবে শুধু অভিনয় নয়, তারকাদের ফ্যান ফলোয়ার্স হয় তাঁদের স্টাইল স্টেটমেন্টের ওপর ভিত্তি করেও।

এখনকার টেক স্যাভি দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে চলে নানা চর্চা ও আলোচনা। স্যোশাল মিডিয়া ট্রেন্ড অনুসারে বোঝা যায় কোন তারকার জনপ্রিয়তা কত বেশি। স্যোশাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী জনপ্রিয় তারকাদের তালিকা প্রকাশ করেছে অরম্যাক্স (Ormax) মিডিয়া। তবে এবার সেই তালিকায় উঠে এল বিরাট বড় তথ্য।

shahrukh khan and salman khan


জনপ্রিয় তারকার নিরিখে বরাবরই প্রথম স্থানে থাকেন শাহরুখ, সলমন, আমির কিংবা রণবীর কাপুর। তবে সাম্প্রতিক কালে বলিউডের বাঘা বাঘা তারকাদের পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন দক্ষিণী তারকারা। অরম্যাক্সের তালিকা অনুযায়ী শাহরুখ খানকে পিছনে ফেলে দিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। বাহুবলী খ্যাত এই নায়ক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং অনুযায়ী ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক।

অরম্যাক্স তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছে যেখানে সেরা ১০ জন অভিনেতার নাম লেখা হয়েছে যাদের সবচেয়ে বেশি লাইক করা হয়েছে। তালিকায় উল্লিখিত শীর্ষ ১০টি নামের মধ্যে ৭ জন দক্ষিণের সুপারস্টার এবং বাকিরা মাত্র ৩ জন বলিউড অভিনেতা। রিপোর্ট অনুসারে এই তালিকায় রয়েছেন, প্রভাস, বিজয়, শাহরুখ খান, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, অল্লু অর্জুন, সলমন খান, রাম চরণ এবং সর্বশেষে, অজিত কুমার।

জুনের শেষ দিকে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত কল্কি ২৮৯৮ এডি। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এই সিনেমাটি। প্রভাস ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মত সুপারস্টাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+