মদ খেয়ে মাঝ আকাশে কপিল শর্মা মারধর করলেন সুনীল গ্রোভারকে
প্রখ্যাত কমেডিয়ান কপিল শর্মা ফের একবার সংবাদ শিরোনামে। নিজের হবু স্ত্রীর নাম জানিয়ে প্রথমে সংবাদে আসার পরে এবার সহকর্মী তথা আর এর জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধরের অভিযোগ উঠল কপিলের বিরুদ্ধে।
প্রখ্যাত কমেডিয়ান কপিল শর্মা ফের একবার সংবাদ শিরোনামে। নিজের হবু স্ত্রীর নাম জানিয়ে প্রথমে সংবাদে আসার পরে এবার সহকর্মী তথা আর এর জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধরের অভিযোগ উঠল কপিলের বিরুদ্ধে।
যদিও এই বিষয়ে কপিল অথবা সুনীল কেউই মুখ খোলেননি। কপিলকে এই বিষয়ে সংবাদমাধ্যমের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, কোন মারপিটের কথা জিজ্ঞাসা করা হচ্ছে তা তিনি জানেন না। নানা সময়ে তাদের লড়াই হয়েছে ও হয়।

তবে কপিল বিষয়টি চাপা দিতে চাইলেও তা অত্যন্ত সিরিয়াল বলেই টিম ইউনিট সূত্রে খবর। ইউনিটের এক সদস্য জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় শো করতে গিয়েছিল টিম কপিল। সেখান থেকে ফেরার পথে মাঝ আকাশে বিমানেই মদ্যপ কপিল সুনীল গ্রোভারকে মারধর করেন। অশ্লীল ভাষায় আক্রমণ করেন।
পরে মদ্যপ কপিলকে বিমানের কেবিন ক্রু এসে থামান। যদিও কপিলের আচরণের জন্য সকলের কাছে সুনীলই নাকি ক্ষমা চেয়েছেন। তার আগে কপিল সুনীলকে উদ্দেশ্য করে বলেন, "তুই কে? তোর শো ফ্লপ হয়েছে। তুই আমার চাকর। অস্ট্রেলিয়ায় যে শো করেছিল সেটাও ফ্লপ ছিল।" যদিও এই বিষয়ে কেউ এখনও কোনও মন্তব্য করেননি। এই ঘটনার পরে সুনীল কপিলের শো ছেড়ে দেবেন কিনা তা নিয়েও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, কপিল শর্মা শো-এর সবচেয়ে জনপ্রিয় অভিনেতার নাম সুনীল গ্রোভার। তাঁর অভিনীত গুত্থি, ডক্টর মশহুর গুলাটি, রিঙ্কু ভাবীর মতো চরিত্র সকলের কাছে সুনীলকে জনপ্রিয় করে তুলেছে। তিনি ছেড়ে চলে যাওয়া মানে শো-এর টিআরপিতে যে ধাক্কা লাগবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications