হাই–প্রোফাইল পার্টিতে মাদকের নেশা চলে, কঙ্গনাও কোকেন খেতেন, দাবি অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের

বলিউড পার্টিতে মাদকের নেশা হয় জানিয়েছেন অধ্যয়ন

বলিউডের হাই–প্রোফাইল পার্টিতে মাদক সেবন করা হয়, এই অভিযোগ আগেই তুলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তাঁর এই মন্তব্যকে সমর্থন করলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক তথা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন। সম্প্রতি অধ্যয়নকে '‌আশ্রম’‌ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। অধ্যয়ন জানিয়েছেন যে তিনি নিজে বলিউডের ওইসব পার্টিতে গিয়ে ব্যক্তিগতভাবে মাদক সেবনের সাক্ষী থেকেছেন। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে গিয়ে মাদক যোগের হদিশ পাওয়া গিয়েছে বলিউডের অভ্যন্তরে।

হাই প্রোফাইল পার্টিতে মাদকের নেশা চলে

হাই প্রোফাইল পার্টিতে মাদকের নেশা চলে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অভিনেতা বলেন, ‘‌আমার যতদূর অভিজ্ঞতা রয়েছে, তাতে আমার ইন্ডাস্ট্রির প্রথম দিনকার সময়ের কথা মনে পড়ে, সেই সময় আমি কিছু বড়, হাই-প্রোফাইল পার্টিতে গিয়েছিলাম সেখানে আমি কিছু অভিনেতাদের মাদকের নেশা করতে দেখি। এটা যদি আমি বলি যে সকলে মাদকের নেশা করেন তবে সেটা ভুল বলা হবে, কারণ সেটা সত্যি নয়। হাই-প্রোফাইল পার্টিতে কিছুজন রয়েছেন যাঁরা মাদক নেশা করেন এবং সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সিদ্ধান্ত নিই আমি সেইসব পার্টিতে যোগ দেব না এবং মাদক ভুলে যাও।'

কঙ্গনার বিবৃতিতে কোনও মন্তব্য করতে চাননি অধ্যয়ন

কঙ্গনার বিবৃতিতে কোনও মন্তব্য করতে চাননি অধ্যয়ন

অধ্যয়ন এও জানিয়েছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিত মাদকের নেশা কোনও নতুন ব্যাপার নয়, অনেক আগে থেকে বলিউডে মাদকের নেশা রয়েছে। প্রসঙ্গত কঙ্গনা সম্প্রতি দাবি করেন, বলিউডের ৯৯ শতাংশ তারকা মাদকের নেশায় অভ্যস্ত। তাঁর এ মন্তব্যের পাল্টা জবাব দেন অনুপ সোনি ও রবীনা ট্যান্ডন। কঙ্গনার এই বিবৃতি নিয়ে মন্তব্য করতে চাননি অধ্যয়ন। তিনি বলেন, ‘‌কঙ্গনা অনেক বড় তারকা এবং আমি খুবই ছোট অভিনেতা, আমায় সকলে তারকা হিসাবে ভুলে গিয়েছে। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। আমি এর বিরুদ্ধে কিছু বললে তা ভুল প্রমাণিত হবে, তিনি বড় অভিনেত্রী এবং তিনি সব জানেন। তাই আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করব না।'‌

কঙ্গনা কোকেনের নেশা করত

কঙ্গনা কোকেনের নেশা করত

যদিও শেখর সুমনের ছেলে এর আগে কঙ্কনার বিরুদ্ধে অভিযোগ তুলে জানিয়েছিলেন যে কঙ্গনা তাঁকে কোকেন নিতে বলেছিলেন। তিনি অন্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ‘‌২০০৮ সালের মার্চে কঙ্গনার জন্মদিনের পার্টি হয়েছিল দ্য লীলা নামে এক বিলাসবহুল হোটেলে, কঙ্গনা যাঁদের সঙ্গে কাজ করেছিলেন সকলকেই সেই সময় জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিল। কঙ্গনা জানায় যে ওই রাতে তার সঙ্গে আমি কোকেনের নেশা করব। আমি এর আগে তার সঙ্গে হ্যাশের নেশা করেছিলাম কয়েকবার এবং আমার খুব একটা পছন্দ ছিল না বলে আমি না বলে দিই। ওই রাতে আমার সঙ্গে কঙ্গনার বচসা হয় শুধুমাত্র আমি কোকেনের নেশা করতে চাইনি বলে।'‌

এনসিবির তদন্ত

এনসিবির তদন্ত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে মাদক যোগ উঠে আসায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দু'‌জনকে মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতারও করা হয়েছে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+