(ছবি) জিমখানায় ব্যস্ত বলিউডের নায়ক-খলনায়কেরা!
কয়েক বছর আগে পর্যন্তও বলিউডে এহেন ফিটনেস পাগলামি চোখে পড়ত না। কিন্তু এখন বলিউড ছবিতে অভিনয়ের জন্য ফিটনেস ফান্ডা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গিয়েছে। মেয়েদের যেখানে নিজেকে ছিপছিপে মেদবিহীন লাস্যময়ী চেহারায় গড়তে ব্যস্ত সেখানে বলিউডের নায়করা সিক্স প্যাক, এইট প্যাত অ্যাবসে নিজেদের যৌন আবেদন বাড়ানোর দিকে বিশেষ নজর দেন।
বলিউডে 'ফিট বডি' কনসেপ্টটা প্রথম এনেছিলেন ধর্মেন্দ্র। কিন্তু সলমন খান সেই ফিটনেস ফান্ডাকে অন্য মাত্রা দিয়েছেন। এই প্রজন্মের প্রায় সব অভিনেতারাই এখন সিক্স প্যাক অ্যাব নিয়েই এসেছেন। এদের মধ্যে রয়েছেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, টাইগার শ্রফ, সুরজ পাঞ্চলি প্রমুখ।
শুধু নতুন প্রজন্ম কেন সলমনের পাশাপাশি ৪০-৫০ বছর বয়সের অভিনেতারাও সিক্স প্যাক-এইট প্য়াকে মেতেছেন। এই তালিকায় শাহরুখ ও আমির অন্যতম। এছাড়াও প্যাক অ্যাবসের ধার না ধারলেও স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন অক্ষয় কুমারও ফিট থাকার জন্য জিমে কসরত করেন।
আসুন দেখে নেওয়া যাক বলিউড তারকাদের জিমখানায় সময় কাটানোর কিছু মূহূর্ত।
{photo-feature}












Click it and Unblock the Notifications