Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘দৃশ্যম ২’ ছবির শুটিং শেষ হওয়ার পর আনন্দে মেতেছেন কলাকুশলীরা, ভাইরাল ছবি

‘দৃশ্যম ২’ ছবির শুটিং শেষ হওয়ার পর আনন্দে মেতেছেন কলাকুশলীরা, ভাইরাল ছবি

২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দৃশ্যম’ –এর কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেসময়ে ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। আবারও বক্স অফিসে ঝড় তুলতে আসছে দৃশ্যমের দ্বিতীয় পর্ব। সিনেমায় অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর-সহ অন্যান্যরা। সদ্যই শেষ হয়েছে সিনেমার শুটিং। শুটিং শেষ হওয়ার পর আনন্দে মেতেছেন কলাকুশলীরা। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

‘দৃশ্যম ২’ ছবির শুটিং শেষ হওয়ার পর আনন্দে মেতেছেন কলাকুশলীরা, ভাইরাল ছবি


বেশ কিছুদিন ধরেই হায়দরাবাদে আসন্ন সিনেমার শুটিং চলছিল। তা শেষ হয়েছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা দেখে বেশ খুশি অনুগামীরা।

শ্রিয়া শরণ সিনেমার শুটিং শেষ হওয়ার কথা জানিয়েছেন। আওয়ারাপানখ্যাত অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা অজয় , টাবুর ও অন্যান্যদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ফটোগুলি শেয়ার করে, তিনি একটি সুন্দর ক্যাপশনও দিয়েছেন। তাতে লিখেছেন, 'আপনাকে ধন্যবাদ @andreikoscheev সুন্দর ফুলের জন্য। ধন্যবাদ @abhishekpathakk আপনি ammmaaaazzziiingggg ডিরেক্টর। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। @tabutiful আপনি মন খুব ভালো। আমি আপনাকে খুব ভালোবাসি! @ajaydevgn একজন দুর্দান্ত অভিনেতা। আপনার সঙ্গে কাজ করে আমি খুব আনন্দিত। #Drishyam 2, নন্দনী আমার জন্য শ্যুট ওভার, এবং আমি তাকে মিস করি...।" ছবিতে, শ্রিয়াকে ঈশিতা দত্তের সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে এবং সিনেমায় তিনি বিজয় সালগাঁওকরের (অজয় দেবগন) স্ত্রী নন্দিনী সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে।

অভিষেক পাঠক পরিচালিত ছবিটি চলতি বছরের ১৮ নভেম্বর মুক্তি পাবে বলে জানা গিয়েছে। অজয় দেবগনও তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন।

অভিনেতা লিখেছেন, 'মনোযোগ! 'দৃশ্যম ২’ এই বছরের ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।' অজয় দেবগন ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় খান্না, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর ও ঈশিতা দত্ত। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার হায়দরাবাদে ছবিটির শুটিং শেষ করেছে 'দৃশ্যম ২’ –এর টিম।

বলা বাহুল্য, বিজয় সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। তার বড় মেয়ের সঙ্গে একটি খারাপ ঘটনা ঘটে, তারপর তাঁর পরিবারে নেমে আসে অনেক অশান্তি। তখন তিনি তার পরিবারকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। টাবু পুলিশের ইন্সপেক্টর জেনারেল মীরা দেশমুখের ভূমিকায় অভিনয় করেছেন। তারপর কী হবে, তা জানতে আপনাকে সিনেমাটি দেখতে হবে। এটি একই নামের মোহনলাল-অভিনীত মালায়ালাম চলচ্চিত্রের হিন্দি রিমেক।

গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় মালায়ালাম ছবির সিক্যুয়েল। সিনেমাটির গল্প চারজনের একটি পরিবারকে কেন্দ্র করে। অপরদিকে, অভিনেত্রী জেনিফারকে কার্তিক আরিয়ানের বিপরীতে একটি ছবিতে দেখা যাবে। তবে, এই জুটিকে কোন সিনেমায় দেখা যাবে, তা এখনও জানা যায়নি। জেনিফার উইঙ্গেট এবং কার্তিক আরিয়ান সুন্দর একটি জুটি তৈরি করবেন বলে আশাবাদী অনুগামীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+