Naga Chaitanya-Sobhita Dhulipala Wedding: স্বপ্নপূরণ নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালার, দেখুন বিয়ের অদেখা ছবি

গত কয়েক মাসের সবচেয়ে চর্চিত বিয়ে সম্পন্ন হল বুধের রাতে। বছর শেষের আগেই এক মেগা বিয়ের সাক্ষী থাকলো গোটা দেশ। চারহাত এক হল নাগা চৈতন্য আক্কিনেনি এবং শোভিতা ধুলিপালার। জমকালো বিয়ের সাক্ষী থাকলো গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে সম্পন্ন হল নাগা ও শোভিতার বিয়ে। বিয়ে শেষের পরই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। আর প্রকাশ্যে আসতেই সেই ছবি ভাইরাল।

ছবিতে দেখা যায় বাবা নাগার্জুন আক্কিনেনির পাশে বিয়ের পিঁড়িতে বসে আছেন নাগা চৈতন্য। তাঁর পরনে ছিল অফ হোয়াইট রঙের পাঞ্জাবি, লাল পাড় সাদা ধুতি এবং সোনালি পাড়ের লাল উড়নি। অন্যদিকে, শোভিতাকে দেখা যায় একেবারে সাবেকি সাজে। সাধারণত দক্ষিণী বিয়েতে যে সাজ দেখা যায় নববধূদের, সেই সাজেই এদিন ধরা দেন অভিনেত্রী।

Naga Chaitanya Sobhita Dhulipala Wedding

দেখা যায়, অভিনেত্রীর পরনে সোনার কাঞ্জিভরম। আসলে অনুরাগীরা বরাবর বলে এসেছেন শোভিতাকে সোনালি রঙের শাড়িতে সবচেয়ে সুন্দর লাগে। অভিনেত্রী নিজেও সেই কথা যে মানেন, তা দেখা গেল এদিনই। বিয়ের শাড়ি হিসেবে তাই তিনি সোনালি রঙ-ই বেছে নিয়েছিলেন। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, এখটি বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার। অন্ধ্রপ্রদেশের কন্যা তিনি। তাঁর বিয়ের বাকি অনুষ্ঠানেও তিনি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি পরেছিলেন বলেই জানা গিয়েছে।

নাগা ও শোভিতার বিয়ের ছবি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা নাগার্জুন। নবদম্পতিকে আশীর্বাদ করে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দিয়েছেন বিশেষে বার্তাও। শোভিতার উদ্দেশ্যে তিনি লেখেন, "তোমার বিয়ে দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, যে শোভিতা তোমার হাত ধরে আনন্দ এসেছে আমাদের জীবনে। এই আনন্দ যেন অটুট থাকে এটাই প্রার্থনা করি"।

তেলুগু রীতিনীতি মেনেই প্রায় আট ঘণ্টার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন নাগা ও শোভিতা। দুজনের পোশাকেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়া। আর এই ভাবেই নতুন জীবন শুরু করলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। একসাথে পথ চলা শুরু হল তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+