'জয় শ্রীরাম' বলতেই সীতা এলেন মঞ্চে! এরপর আয়ুষ্মানের ফিল্মের ভিডিও যেভাবে অবাক করল
'ভিকি ডোনার' এ তিনি তুলে ধরেছিলেন এক যুবকের কাহিনি, 'শুভ মঙ্গল সাবধান' ছবিতে তিনি এক পুরুষের গোপন সমস্যার কথা তুলে ধরেছিলেন, আর এবার 'ড্রিম গার্ল'-এ আয়ুষ্মান!
'ভিকি ডোনার' এ তিনি তুলে ধরেছিলেন এক যুবকের কাহিনি, 'শুভ মঙ্গল সাবধান' ছবিতে তিনি এক পুরুষের গোপন সমস্যার কথা তুলে ধরেছিলেন, আর এবার 'ড্রিম গার্ল'-এ আয়ুষ্মান! এর আগে পুরুষ, কিম্বা যুবকের জীবনে সমস্যা নিয়ে সামাজিক ছবিতে ধরা দেন আয়ুষ্মানস আর এবার মহিলাদের সমস্যা র এক অন্যদিক নিয়ে বলিউডের আরও একটি জমজমাট ছবিতে আসতে চলেছেন এই তারকা।

রাজ শাণ্ডিল্য পরিচালিত ' ড্রিম গার্ল' ছবিতে আয়ুষ্মান খুরানা ট্রেলারেই যেভাবে মাত করেছেন তাতে যে কেউ তাঁর অভিনয়ের ইয়র্কারে বোল্ড হতে পারেন! অসামান্য মেক আপারে সঙ্গে কয়েক ঝলকে আয়ুষ্মানের অভিনয় তুমুল! 'বিকি ডোনার' ছবির মতোই অন্নু কাপুরের সঙ্গে পুরনো রসায়ন উস্কে জুটি বেঁধে 'ড্রিম গার্ল'এ অভিনয় করেছেন আয়ুষ্মান। ছবির ট্রেলার মিস করলে আফসোস করতেই হবে!
আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান অভিনীত এই ছবি। ফলে উৎসবের মরশুমে এই ছবি যে ফের একবার কম বাজেটের ফিল্ম হয়েও দর্শকমন মাতিয়ে দেবে তা বলাই বাহুল্য। সবমিলিয়ে এই ছবি ট্রেলারেই মাতিয়ে দিয়েছে আসর।












Click it and Unblock the Notifications