(ছবি) এই জনপ্রিয় ধারাবাহিকগুলি ফের সম্প্রচারিত হবে দূরদর্শনে
বেশ কয়েকটি ধারাবাহিককে নতুন ভাবে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন। কোন বিখ্যাত ধারাবাহিকগুলিকে ফের ছোটপর্দায় ফেরানো হচ্ছে তা এবার দেখে নেওয়া যাক।
নব্বইয়ের দশকে কেবল চ্যানেল আসার আগে ভারতে টেলিভিশনের দুনিয়ায় ছিল শুধু সরকারি চ্যানেলগুলিই। সমাজ উন্নয়নের হাতিয়ার হিসাবে যে দূরদর্শনের পথ চলা শুরু হয়েছিল, আশির দশকে এসে সেই দূরদর্শনই ধীরে ধীরে মনোরঞ্জনের সেরা হাতিয়ার হয়ে উঠেছিল। আর তা সম্ভব হয়েছিল নানা আকর্ষণীয় ধারাবাহিক ও অনুষ্ঠানের জন্য। যা সেসময়ে ভারতীয় দর্শককে নতুনত্বের স্বাদ দিয়েছিল।
দূরদর্শনের ধারাবাহিকের হাত ধরে বহু অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী সাধারণ মানুষের কাছে খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। সেসময়ে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল তার স্মৃতি দর্শকদের মধ্যে আজও চিরসবুজ হয়ে রয়েছে। আর সেকথা মাথায় রেখে পুরনো বেশ কয়েকটি ধারাবাহিককে নতুন ভাবে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন। কোন বিখ্যাত ধারাবাহিকগুলিকে ফের ছোটপর্দায় ফেরানো হচ্ছে তা এবার দেখে নেওয়া যাক।
{photo-feature}












Click it and Unblock the Notifications