'সব্বাই বিয়ে করছে, দাঁড়াও আমিও আছি', বোমা ফাটালেন ক্যাটরিনা! কোন ইঙ্গিত নায়িকার
শুরুটা হয়েছিল ২০১৭ সালে। বলিউডের যাবতীয় লাইমলাইট শুষে নিয়েছিল অভিনেত্রী আনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলির বিয়ের ঘটনা।
শুরুটা হয়েছিল ২০১৭ সালে। বলিউডের যাবতীয় লাইমলাইট শুষে নিয়েছিল অভিনেত্রী আনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলির বিয়ের ঘটনা। তারপর থেকে একের পর এক অভিনেত্রীর বিয়ে সোশ্যাল মিডিয়ায় চমক দিয়েছে। স্বভাবতই এবার নজর ক্যাটরিনা, কঙ্গনাদের মত সুন্দরীদের দিকে। বিয়ে নিয়ে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ক্যাট!

বলিউডে বসন্ত!
শোনা যাচ্ছে সমস্ত কিছু ঠিক ঠাক থাকলে, এই বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধওয়ান থেকে অর্জুন কাপুর ও ফারহান আখতাররা। ২০১৯ সালে একাধিক তারকা অভিনেতা বিয়ে করতে চলেছেন বলে খবর।

'দাঁড়াও আমিও আছি'
এক চ্যাট শো-তে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। জবাবে ক্যাট সুন্দরী বলেন,' আমার কেমন একটা মনে হচ্ছে.. সবাই বিয়ে করছে, দাঁড়াও.. আমাকে ফেলে দিও না পিছনে।' উল্লেখ্য, বিয়ে নিয়ে যে ক্যাটরিনা ভাবতে শুরু করেছেন তা আকারে ইঙ্গিতে কার্যত বলে দিয়েছেন তিনি।

রণবীর-ক্যাট-আলিয়া
উল্লেখ্য, রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি রণবীরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ক্যাট। অন্যদিকে, ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের পর আলিয়ার সঙ্গে রণবীর কাপুর ডেটিং শুরু করেন। শোনা যাচ্ছে, আলিয়ার সঙ্গে খুব শিগগিরিই সাত পাকে বাঁধাও পড়তে চলেছেন রণবীর। আর তার আগেই যেভাবে ক্যাটরিনা বোমা ফাটালেন তাতে 'ডাল মে কালা' কিছু আছে বলেই ধারণা অনেকের!












Click it and Unblock the Notifications