কেন নির্ধারিত সময়ে মুক্তি পাবে না ‘ডক্টর বক্সী’, কী জানালেন প্রযোজকরা

কেন নির্ধারিত সময়ে মুক্তি পাবে না ‘ডক্টর বক্সী’, কী জানালেন প্রযোজকরা

অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিনেমাটি দেখার জন্য। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সিনেমার কথা বলছি, হ্যাঁ ঠিকই ধরেছেন, টলিউড সিনেমা 'ডক্টর বক্সী’র কথা বলছি। কারণ সিনেমাটি মুক্তির কথা ছিল চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখ। যদিও তাদের সেই আশা সত্যি হবে না, তাই আগেই জানিয়ে দিল সিনেমার প্রযোজকরা। তবে কবে মুক্তি পাবে সিনেমাটি, কেনই বা মুক্তির তারিখ পিছিয়ে গেল, তাইও জানতে উদগ্রীব হয়ে পড়ল সিনেমা প্রেমীরা।

কে সিনেমাটি পরিচালনা করছেন

কে সিনেমাটি পরিচালনা করছেন

ডক্টর বক্সী সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক সপ্তাশ্ব বসু। এই সিনেমায় অভিনয় করেছেন টলিউডের একাধিক বড় বড় তারকা। যেমন পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি সেনগুপ্ত, মাহি করকের মতো অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে এই সিনেমায় অভিনয় করতে। এসএমভি স্টুডিওজের প্রযোজনায় আসছে এই সিনেমা।

 কী জানালেন সিনেমার প্রযোজকরা

কী জানালেন সিনেমার প্রযোজকরা

কিন্তু কেন এই সিনেমা পিছিয়ে গেলো তার নিরিখে সিনেমার প্রযোজকরা জানান, সিনেমার এখনোও বেশ কিছু কাজ বাকি রয়েছে, তাই এখনই তারা সিনেমাটি মুক্তি দিয়ে সিনেমাটির ভাবকে কখনোই নষ্ট করতে চান না। পুরো কাজ হয়ে যাবার পর তবেই তারা সিনেমাটি মুক্তি দিতে চান তারা, পোস্ট প্রোডাকশনের কাজগুলি হয়ে যাবার পর সিনেমাটি যখন স্ক্রিনে দেখানো হবে তখন সেটি আরোও ভালো দেখতে লাগবে। তারা বাংলা সিনেমার গৌরবকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অনুগামীদের। তাই অনুগামীদের উদ্দেশ্যে সিনেমার প্রযোজকরা জানিয়েছেন এই সময় আপনাদের উত্তেজনা ধরে রাখা ছাড়া হয়তো আর কোনও উপায় নেই। তবে তারা খুব শীঘ্রই ডক্টর বক্সী সিনেমার নতুন মুক্তির তারিখ এবং সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন।

এই সিনেমায় কে কে অভিনয় করবেন

এই সিনেমায় কে কে অভিনয় করবেন

নতুন ধরনের রহস্য নিয়ে পর্দায় হাজির হবে ডক্টর বক্সী। আগের সিনেমায় 'প্রতিদ্বন্দ্বী'তে ডক্টর বক্সীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বিখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গিয়েছিল অভিনেতাকে। সেই ছবিতে শাশ্বত ছাড়াও অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাস এর মতন অভিনেতারা। সেখানে কিন্তু অভিনেতার প্রাণ বাঁচাতে এসেছিলেন অনেক আমজনতা। এই গল্প নিয়ে শুরু হয়েছিল সিনেমাটি। আর সেই গল্পকেই পরের প্রতিফলন নিয়ে আবারও আসছেন পরিচালক সপ্তাশ্ব বসু।

কোন চরিত্রে কার দেখা মিলবে

এই সিনেমার সঙ্গীতের দায়িত্বে থাকবেন অরিন্দম। তবে এই ছবিতে কিন্তু অভিনয় করবেন না শাশ্বত চট্টোপাধ্যায়। তার জায়গায় আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মৃণালিনী সেনের চরিত্র দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তিনি এই সিনেমায় ব্লগার হিসেবে অভিনয় করবেন। এখানে ব্যাংকারের চরিত্র দেখা যাবে বনি সেনগুপ্তকে। যিনি পরবর্তীকালে একজন কুখ্যাত অপরাধী হয়ে উঠবেন। তার চরিত্রের নাম আদিত্য মুখোপাধ্যায়। সিনেমার গল্পের মোড় কোন দিকে এগোবে, তা জানতে হলে দেখতে হবে এই সিনেমাটি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন সকল দর্শক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+