বিয়ের জন্য রণবীর কাপুরের বাড়ি বাস্তু–কে কেন বেছে নিলেন আলিয়া ভাট জানেন?‌

বিয়ের জন্য রণবীর কাপুরের বাড়ি বাস্তু–কে কেন বেছে নিলেন আলিয়া ভাট জানেন?‌

আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিগ ফ্যাট ওয়েডিং আর মাত্র কয়েকটা দিন পরেই। এই জুটি একেবারে ব্যক্তিগত পরিসরে বিয়ে সারবেন রণবীর কাপুরের বাড়ি বাস্তুতে। শোনা গিয়েছে, এর আগে এই লাভবার্ডস ঠিক করেছিলেন যে বাইরের কোনও দেশে ডেস্টিনেশন ওয়েডিং করবেন। এছাড়াও আলিয়া ভাটের পানভেলের বাংলোতে বিয়ের আগের অনুষ্ঠানগুলি হবে। কিন্তু কোভিড–১৯ মহামারি সহ একাধিক অন্যান্য কারণের জন্য এই জুটি তাঁদের বিয়ের গন্তব্য পরিবর্তন করেন।

রণবীরের বাড়ি বাস্তু–তে হবে বিয়ে

রণবীরের বাড়ি বাস্তু–তে হবে বিয়ে

প্রায় চার বছর ধরে একে-অপরের সঙ্গে ডেট করা পর আলিয়া ও রণবীর কাপুর বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাঁদের বিয়েতে মাত্র ২৮ জন আমন্ত্রিত। এই গ্র‌্যান্ড ওয়েডিংয়ের জন্য ২০০ জন বাউন্সার রাখা হবে। রণবীর কাপুরের বান্দ্রার বাড়ি বাস্তুতে এই বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। তবে এর আগে রণবীর ও আলিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁরা ডেস্টিনেশন ওয়েডিং করবেন। আইয়ার পানভেলের বাংলোতে হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। কিন্তু করোনা ভাইরীআস মহামারি ও অন্যান্য কারণের জন্য এই পরিকল্পনা বাদ দেওয়া হয়। কিন্তু এখন এই জুটি সিদ্ধান্ত নিয়েছেন যে রণবীরের প্রাক্তন বাড়ি, যা ভেঙে এখন অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, সেখানেই বিয়ে করবেন রণবীর-আলিয়া। বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। শীঘ্রই রণবীর ও আলিয়া তাঁদের বিয়ের খবর ঘোষণা করবেন।

হবু বর–কনে দু’‌জনেই শুটিংয়ে ব্যস্ত

হবু বর–কনে দু’‌জনেই শুটিংয়ে ব্যস্ত

আলিয়া ভাট এখন রকি অউর রানী কি প্রেম কাহানির শুটিং করছেন পানভেলে এবং রণবীর কাপুর লাভ রঞ্জনের পরিচালনায় তাঁর আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। রণবীর এবং আলিয়া তাঁদের বিগ ডে-এর আগে নিজেদের প্রতিশ্রুতিগুলি সম্পূর্ণ করতে চান। গ্র‌্যান্ড ওয়েডিংয়ের বিপক্ষে গিয়ে রণবীর ও আলিয়া পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই বিয়ে সারছেন। বিয়ের পর এই দম্পতি মুম্বইতে বলিউড তারকাদের জন্য গ্র‌্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছেন।

১৫ এপ্রিল বিয়ে

১৫ এপ্রিল বিয়ে

বাঙালি নববর্ষের দিন অর্থাৎ ১৫ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। অন্যদিকে আলিয়ার দাদু ও দিদা, যাদের বয়স ৯০ ছাড়িয়েছে তাঁদের ইচ্ছা ছোট নাতনিকে নববধূ হিসেবে দেখার। তাঁদের ইচ্ছাপূরণ করার জন্যই নাকি এই বিয়ের তারিখে রদবদল করা হয়েছে। ডিসেম্বরের বদলে সোজা এপ্রিলে নিয়ে আসা হয়েছে।

বিয়ের সাজসজ্জা

বিয়ের সাজসজ্জা

শোনা যাচ্ছে, বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় সাজবেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর সাজবেন মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাকে। বিয়ের থিম রঙ প্যাস্টেল। নজরকাড়া পোশাকেই বিয়েতে তাক লাগাতে চলেছেন বলিউডের হবু বর কনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+