‘‌টাইগার থ্রি’‌ ছবি কবে মুক্তি পাচ্ছে জানেন?‌ ঘোষণা করলেন খোদ সলমন খান

‘‌টাইগার থ্রি’‌ ছবি কবে মুক্তি পাচ্ছে জানেন?‌ ঘোষণা করলেন খোদ সলমন খান

বলিউড সুপারস্টার সলমন খান ও ক্যাটরিনা কাইফের বহু প্রতীক্ষিত স্পাই–থ্রিলার সিনেমা '‌টাইগার থ্রি’‌ আগামী বছরের ইদের সময় মুক্তি পাবে। ২০২৩ সালের ২১ এপ্রিল এই সিনেমা মুক্তি পাবে সিনেমা হলগুলিতে। হিন্দি, তামিল ও তেলেগু এই তিন ভাষায় মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

‘‌টাইগার থ্রি’‌ ছবি কবে মুক্তি পাচ্ছে জানেন?‌ ঘোষণা করলেন খোদ সলমন খান


যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, '‌টাইগার আবার প্রস্তুত গর্জন করার জন্য। সিনেমা হলে ২০২৩ সালের ইদের সময়ে আসতে চলেছে। হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে।’‌ সলমন খানও তাঁর ভক্তদের এই সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, '‌আমরা সবাই নিজের নিজের খেয়াল রাখি। টাইগার থ্রি আসছে আগামী বছর ইদে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। আগামী ২১ এপ্রিল ২০২৩-এ আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে 'টাইগার থ্রি'। দেখা হচ্ছে সিনেমা হলে।’

'‌টাইগার’‌ ফ্র‌্যাঞ্চাইজির এটা তৃতীয় ছবি '‌টাইগার থ্রি’‌ যেটার পরিচালক মণীশ শর্মা। এই সিনেমায় দেখা যাবে ইমরান হাসমিকে। ২০১২ সালে প্রথম '‌এক থা টাইগার’‌ মুক্তি পায়, যার পরিচালক ছিলেন কবীর খান। ২০১৭ সালে দ্বিতীয় '‌টাইগার জিন্দা হ্যায়’‌ মুক্তি পায়, যার পরিচালক হলেন আলি আব্বাস জাফর। সম্প্রতি টাইগার থ্রি–এর শুটিংয়ের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্যাটরিনা ও সলমনের ফাঁস হওয়া ছবিগুলিতে তাঁদের তীব্র এবং দুর্বৃত্ত চেহারায় চিত্রিত করা হয়েছে। সলমন খান এই ছবিতে র এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন।

'‌টাইগার থ্রি’‌ ছবির মুক্তির দিন ঘোষণা হতেই ব্যাপক উচ্ছ্বসিত ভাইজানের অনুরাগীরা। ভিডিওর নিচে কমেন্টে তাঁরা ভরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে এই ছবির বাকি অংশের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+