রণবীর ও আলিয়ার বিয়ের মেনুতে কী কী রাকজীয় খাবার থাকছে, জানেন

রণবীর ও আলিয়ার বিয়ের মেনুতে কী কী রাকজীয় খাবার থাকছে, জানেন

সেলিব্রিটিদের বিয়েতে হাইপ্রোফাইলের খাবার থাকবে না, তাই আবার হয় নাকি! আজ মহেশ কন্যা আলিয়া ভাটের সঙ্গে চারহাত এক হয়ে গেল বিখ্যাত অভিনেতা ঋষি কাপুরের পুত্র রণবীর কাপুরের সঙ্গে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক সেলিব্রিটি থেকে অনুগামীরা। তবে, অনেকের জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই এই তারকা দম্পতির বিয়েতে কী কী মেনু থাকছে। চলুন তাহলে তা জেনে নেওয়া যাক।

বিয়েতে কারা কারা নিমন্ত্রিত

বিয়েতে কারা কারা নিমন্ত্রিত

অনেকদিনের জল্পনার অবসান! অনেকদিন ধরেই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল বিয়ে নিয়ে। অবশেষে চারহাত এক হল রণবীর ও আলিয়ার। জানা গিয়েছে, তাঁদের বিয়েতে নাকি অতিথি লিস্টে আছেন ৫০জন নিমন্ত্রিত। দুই পরিবারের বিশেষ বন্ধু ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে।

 কী কী রাজকীয় খাবার থাকছে

কী কী রাজকীয় খাবার থাকছে

কোন খাবার ছেড়ে কোন খাবার বলব বলুন। প্রায় সব ধরনেরই খাবার রয়েছে অনুষ্ঠানে। খাবারের মেনুতে কিন্তু নিরামিষ ও আমিষ দুধরনেরই আইটেম থাকছে। রয়েছে নানা ধরনের পরোটা, বিভিন্ন রকমের ডাল মাখানি, পনির টিক্কা, চাপাটি, ভিন্ন স্বাদের বিভিন্ন মিষ্টিও। তবে এখানেই শেষ নয়। থাকছে তন্দুরি চিকেন, নানা ধরনের মটন ও চিকেন কাবাব। সেই সঙ্গে থাকছে মটন ও চিকেনের নানান সুস্বাদু ডিশও। জানা গিয়েছে রাজধানী দিল্লি ও লখনউ থেকে বিশেষ শেফদের আনা হয়েছে। মেনু থেকে বাদ যাচ্ছে না নানান ফুড কাউন্টার। ভাবছেন কী! হ্যাঁ আরও আছে, সেই সঙ্গে থাকছে ইটালীয় খাবার, বাদ যাচ্ছে না মেক্সিকান ফুডও, মেনুতে থাকছে আফগানি খাবারও। এক কথায় পুরো রাজকীয় খাদ্য।

 অনুগামীরা জানাচ্ছেন শুভেচ্ছা

অনুগামীরা জানাচ্ছেন শুভেচ্ছা

জানা গিয়েছে, কড়া নিরাপত্তার সঙ্গে তাঁদের বিয়ের আসর সাজানো হয়েছে। সেই সঙ্গে অতিথিদেরও কিন্তু কিছু বিধি মানতে হয়েছে বলে জানা গিয়েছে। তারকা দম্পতির বিয়েতে উপস্থিত থাকছেন শাহরুখ খান, করণ জোহর, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর-সহ অন্যান্য সেলেবসরা। তবে, অনেক অনুগামীরা তাঁদের বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছেন। আবার অনেকে জানতে চাইছেন, বিয়ের পর দম্পতি হানিমুনে কোথায় যাচ্ছেন? তাঁদের বিয়েতে শুভেচ্ছা জানাচ্ছেন অনেক অনুগামীরাই। আবার অনেক নেটিজেনরা বলছেন, নবদম্পতি যেন সুখে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+