Kalki 2898 AD: কত টাকা খরচ হয়েছে কল্কি তৈরিতে? শুনলে চমকে উঠবেন সকলে

বাজেটে একে অপরকে টেক্কা দিতে শুরু করেছে বলিউড এবং দক্ষিণ ভারতের একের পর এক ছবি। অভিনেতা থেকে শুরু করে গ্রাফিক্স, অ্যানিমেশন, সাউন্ড এফেক্ট সব দিক দিয়ে এখন হলিউডের ছবিকে টক্কর দিচ্ছে ভারতীয় সিনেমা। বাহুবলী থেকে শুরু করে একের পর এক ছবি ১০০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে বাজেটে।

সেই তালিকায় দক্ষিণ ভারতীয় পরিচালক এসএস রাজামৌলির ছবি যেমন রয়েছে তেমনই রয়েছে শাহরুখ খানের ছবিও। কিন্তু এই সব ছবির বাজেটকে ছাপিয়ে গিয়েছে কল্কি ২৮৯৮ এডি। ৬০০ থেকে ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই ছবিটি। সাইন্স ফিকশন থ্রিলারের সংমিশ্রণে ছবিটিতে হলিউডের সাইফাই ছবির সমকক্ষ করে তুলেছে।

Kalki 2898 AD

এই ছবিতে কাজ করেছে হলিউডের কোম্পানি VFX । এই সংস্থাটি একাধিক আন্তর্জাতিক প্রোজেক্টে কাজ করেছে। সবচেেয় দামি ভারতীয় ছবির তালিকার শীর্ষে রয়েছে কল্কি। তারপরে রয়েছে রাজামৌলির RRR। এই ছবির বাজেট ৫৫০ কোটি। তারপরে রয়েছে প্রভাসের আরেকটি ছবি আদিপুরুষ। েযদির সিংহভাগ জুড়ে রয়েছে অ্যানিমেশন। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৫০০ থেকে ৭০০ কোটি টাকা। তারপরে রয়েছে ২.০ এবং বাহুবলি। সেটিও প্রভাসের সিনেমা। এর বাজেট ছিল ৪০০ থেকে ৬০০ কোটি টাকা।

সাহু এবং বড়ে মিঞা ছোটে মিঞা ছবির বাজেট ৩৫০ কোটি টাকা। শাহরুখ খানের জওয়ান, সলমন খানের টাইগার-৩, অমিতাভ বচ্চনের ঠাগস অব হিন্দুস্তান, বিজয় থ্যালাপতির লিও-র বাজেট ছিল ৩০০ কোটি টাকা। আর সালারের বাজেট ছিল ২৭০ কোিট টাকা। এদিকে আবার বাহুবলী-২, পাঠান, ফাইটার, ময়দানে বাজেট ছিল ২৫০ কোটি টাকা। ৮৩-র বাজেট ছিল ২০০-২৫০ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+