Kalki 2898 AD: জানেন কল্কিতে অর্জুনের অভিনয় করতে কতো টাকা পারিশ্রমিক নিয়েছেন এই দক্ষিণী তারকা

বক্স অফিসে একের পর অক ছক্কা হাঁকিয়ে চলেছে কল্কি এডি। প্রথম সপ্তাহান্তেই ৫০০ কোটি টাকা কালেকশন করে ফেলেছে। শাহরুখ খানের জওয়ান ছবি থেকেও বেশি কালেকশন করেছে কল্কি। এক ঝাঁক তারকা নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক নাগা অশ্বিন।

তাতে বলিউডের তারকারা যেমন রয়েছেন। তেমনই রয়েছেন দক্ষিণ ভারতের এক ঝাঁক তারকা। কমল হাসান থেকে শুরু করে বিজয় দেবরকোন্ডা রয়েছেন ছবিতে। বিজয় দেবরকোন্ডা ছবিতে অর্জুনের ভূমিকায় অভিনয় করেছেন।

Kalki 2898 AD

অল্প একটু মহাভারতের দৃশ্য রয়েছে ছবিতে। যাতে অশ্বথামাকে যে অভিশাপ শ্রীকৃষ্ণ দিয়েছিলেন সেটা দেখাতেই সেই যুদ্ধের কিছু অংশ দেখানো হয়েছে ছবিতে। সেখানে অর্জুনের চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণের তারকা বিজয় দেবরকোন্ডাকে।

বিজয়কে অর্জুনের বেশে দেখে মুগ্ধ দর্শকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এবার তাঁর উচিত ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা। অনেকেই আবার বলছেন কল্কির সিক্যুয়েলে হয়তো থাকবেন বিজয় দেবরকোন্ডা। তাঁর চরিত্র বড় করে দেখানো হতে পারে। আপাতত কল্কিতে যেভাবে কয়েকটি সিনেই মন জয় করে ফেলেছেন অভিনেতা তাতে এই আসা করাই যায়।

বিজয় ছবিটি দেখে রিভিউ দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি দাবি করেছে যা দেখলাম তাতে বক্স অফিসে ১০০০ কোটি টাকা কালেক্ট করে ফেলবে ছবিটি। জানা গিয়েছে নাগা অশ্বিনের ছবিতে এই ছোট্ট একটা চরিত্রের জন্য নাকি একটি টাকাও পারিশ্রমিক নেনি দেবরকোন্ডা। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেতা নাগা অশ্বিনের প্রথম ছবিতেও অভিনয় করেছিলেন।

বিজয় দেবরকোন্ডা একটি টাকা না নিলেও প্রভাস সহ বাকি তারকাদের পারিশ্রমিক চমকে ওঠার মতো। এই ছবির জন্য প্রভাস নাকি একাই ৮০ কোটি টাকা নিয়েছেন। আর দীপিকা এবং অমিতাভ বচ্চন নিয়েছে ৫০ কোটি টাকা। বাকি অভিনেতারাও কিছু কম টাকা নেননি। এখনও পর্যন্ত সবচেয়ে দামি ভারতীয় ছবি এটি। এটি তৈরি করতে ৬০০ কোটি টাকা খরচ করেছেন পরিচালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+