Animal: একটি ছবিতেই বলিউডে প্রথম সারিতে তৃপ্তি, জানেন কত টাকা নিয়েছেন অ্যানিম্যালের জন্য

একটি ছবিতেই বলিউডে লাইম লাইটে চলে এসেছেন তৃপ্তি। রণবীর কাপুরের সঙ্গে তাঁর সিন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এখন আলিয়া-দীপিকাকে ভুলে তৃপ্তিতে মজেছে টিনসেল টাউন। অ্যানিম্যাল সিনেমায় দ্বিতীয় নাকিয়ার ভূমিকায় অভিনয় করেছেন তৃপ্তি।

ছবিতে তাঁর চরিত্রের নাম জোয়া। খুব বেশিক্ষণ তাঁকে দেখা যায়নি। তবে যতটুকু দেখা গিয়েছে তাতেই শিহরণ জাগিয়ে দিয়েছেন তিনি। বক্স অফিসে রমরমিয়ে চলছে অ্যানিম্যাল। অ্যাকশনের পাশাপাশি তৃপ্তি আর রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য শোরগোল ফেলে দিয়েছে। ইতিমধ্যেই ৫০০ কোটি কালেক্ট করে ফেলেছে অ্যানিম্যাল।

Tripti Dimiri

জােন কি কত টাকা তিনি চেয়েছিলেন এই চরিত্রে অভিনয় করার জন্য। শোনা গিয়েছে তৃপ্তি তাঁর চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ৪০ লক্ষ টাকা িনয়েছেন। যেখানে কয়েকশো কোটি টাকা তারকারা চার্জ করেন পরিচালকদের কাছ থেকে সেখানে এতোটা সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মাত্র ৪০ লক্ষ টাকা নিয়েছেন তিনি।

অ্যানিম্যালের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা। তাঁর থেকেও জোয়া অর্থাৎ তৃপ্তির চরিত্র নজর কেড়েছে। একটি চরিত্র করেই তৃপ্তির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ার রেকর্ড সংখ্যায় বেড়ে গিয়েছে। ২০২৩ সালের শুধু মাত্র ডিসেম্বর মাসেই ৩২০ শতাংশ বেড়েছে তৃপ্তির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা। ছবি মুক্তির আগে যেখানে মাত্র ৬ লক্ষ ফলোয়ার ছিল সেখানে ২.৭ মিিলয়ন ফলোয়ার হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+