Shah Rukh Khan: শাহরুখ পুত্র আব্রাম থেকে ঐশ্বর্যা কন্যা আরাধ্যা, জানেন তারকা সন্তানদের স্কুল ফি কত?
কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারকাদের ছেলেমেয়েদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান। তাতে শাহরুখ খােনর ছেলে আব্রাম এবং ঐশ্বর্যা-অভিষেক কন্যা আরাধ্যার পারফরমেন্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিশেষ করে আরাধ্যার সঙ্গে আব্রামের পারফরমেন্সের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাই-বোেনর মতো দেখাচ্ছে তাঁদের। অনেকেই লিখেছেন, আব্রাম-আরাধ্যাকে দেখে শাহরুখ-ঐশ্বর্যার যোশ সিনেমার কথা মনে করিয়ে দিয়েছে। ছবিতে শাহরুখ খান এবং ঐশ্বর্যা রাই ভাইবোনের চরিত্রে অভিনয় করেছিলেন।

শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। সে বাবার একটু বেশিই ভক্ত। শাহরুখ খানও আব্রামের প্রতি একটু বেশি দুর্বল। অন্যদিকে ঐশ্বর্যাও মেয়ে বলতে অজ্ঞান। এক মুহূর্ত মেয়েকে কাছ ছাড়া করেন না তিনি। এমনকী নিজের ফ্যাশন শোতেও মেয়েকে সঙ্গে করে িনয়ে যান তিনি। দুই তারকার ছেলেমেেয়ই মুম্বইয়ের অন্যতম ধনী স্কুল ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করে।
আর পাঁচটা স্কুলের মতোই ধীরুভাই আম্বানি স্কুলের ফিও ক্লাস অনুযায়ী হয়ে থাকে। আর সেই স্কুলের মাসিক ফি শুলে চমকে উঠবেন। LKG থেকে ক্লাস সেভেন পর্যন্ত এক একজন পড়ুয়ার মাসিক ফি ১ লক্ষ ৭০ হাজার টাকা। তাহলেই আঁচ করা যায় বছরে কত টাকা হবে। আবার ক্লাস এইট থেকে টেন পর্যন্ত মাসে ৪ লক্ষ ৪৮ হাজার টাকা করে ফি দিতে হয়। আর একাদশ ও দ্বাদশ শ্রেণির মাসিক ফি ৯ লক্ষ ৬৫ হাজার টাকা।
কাজেই বুঝতে পারছেন শাহরুখ খান মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা আব্রামের স্কুল ফি দিয়ে থাকেন। আর বছরে সেটার পরিমাণ হয় ২০লক্ষ ৪০ হাজার টাকার কাছাকাছি। অপরদিকে আরাধ্যা যেতেতু আব্রামের থেকে একটু বড় ক্লাসে পড়ে তবে যেহেতু স্ল্যাব অনুযায়ী এলকেজি থেকে সেভেন পর্যন্ত একই টাকা দিতে হয় মাসে তাই আব্রামের সমানই স্কুল ফি দেন ঐশ্বর্যা।
মুম্বইয়ের সবচেয়ে দামি স্কুল ধীরুভাই আম্বানি স্কুল। ২০০৩ সালে এই স্কুলের প্রতিষ্ঠা করেন নীতা আম্বানি। ১,৩০,০০০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে বিস্তৃত এই স্কুল। পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। সব রকম অত্যাধুনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে এই স্কুলে। সাত তলা এই স্কুলে রয়েছে পড়ুয়াদের জন্য টেরিস গার্ডেন, টেনিস কোর্ট, অ্যাক্টিভিটি সেন্টার। একাধিক বোর্ডের অ্যাফিলেশন রয়েছে এই স্কুলে। কাজেই বুঝতে পারছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজেদের সন্তানদের পড়ান তারকারা। শিক্ষায় কোনও ত্রুটি রাখেন না তাঁরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications