দীপিকা পাড়ুকোন থেকে করিনা কাপুর, জানেন বলি তারকারা কত টাকা ইলেকট্রিক বিল দেন? শুনলে চমকে উঠবেন
ইলেকট্রিক বিল নিয়ে প্রায়ই আমরা চিন্তিত হয়ে পড়ি। সামান্য এসি চালালেই ২০০০ টাকার কাছাকাছি বিল পাঠিয়ে দেয় সিইএসই। কিন্তু জানেন কি বলিউডের তারকারা কত টাকা ইলেকট্রিক বিল দেন। শাহরুখ খান থেকে দীপিকা পাড়ুকোনের ইলেকট্রিকের বিলের পরিমাণ শুনলে চমকে উঠবেন।
বলিতারাকা মুম্বইয়ে যেসব বাংলো এবং অ্যাপার্ট মেন্টে বাস করেন সেগুলি যেমন বিলাসবহুল তেমনই অত্যাধুনিক প্রযুক্তিতে পরিপূর্ণ। সেকারণে বিদ্যুতের চাহিদাও বেশি। ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল মুম্বইয়ে একটি চার কামড়ার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। তার জন্য মাসে ৮ থেকে ১০ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল দেন তাঁরা।

বলিউডের ভাইযান সলমন খান দেন মাসে ২৩ থেকে ২৫ লক্ষ টাকা ইলেকট্রিক বিল। জওয়ান তারকা বলিউড বাদশাহ তো সকলকে ছাপিয়ে গিয়েছেন মান্নতের জন্য প্রতিমাসে তিনি ৪৩ থেকে ৪৫ লক্ষ টাকা বিদ্যুতের বিল দিয়ে থাকেন। এদিকে করিনা কাপুর এবং সইফ আলি খানও তাঁদের বাংলোর জন্য প্রতিমাসে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা বিদ্যুতের বিল দিয়ে থাকেন।
এদিকে বলিউডের আরেক তারকা জুটি রণীর সিং এবং দীপিকা পাড়ুকোন তাঁদের অ্যাপার্টমেন্টের জন্য প্রতিমাসে ১৩ থেকে ১৫ লক্ষ টাকা বিদ্যুতের বিল দিয়ে থাকেন। বলিউড শাহেনশাহ তাঁর জুহুর বাংলোর জন্য ২২ থেকে ২৫ লক্ষ টাকা বিদ্যুতের বিল দিয়ে থাকেন। আর বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খান দিয়ে থাকে প্রতিমাসে ৯ থেকে ১১ লক্ষ টাকা বিদ্যুতের বিল।












Click it and Unblock the Notifications