উদয়পুরে শুরু বিয়ের তোড়জোড়, জানেন কত টাকার স্যুইটে থাকছেন পরিণীতি আর রাঘব চড্ডা
শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোর। ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছে দিয়েছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেস এবং তাজ লেক প্যালেসে বসবে বিয়ের আসর। ২৪ সেপ্টম্বর বিয়ের দিন ঠিক হয়েছে।
ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছতে শুরু করে দিয়েছেন তাঁদের আত্মীয়রা। প্রিয়াঙ্কা চোপড়ার মতোই রাজস্থানে বিয়ের আসর বসাচ্ছেন পরিণীতি। তবে যোধপুরে নয় উদয়পুরে হচ্ছে তাঁর বিয়ে। দুটি বিলাসবহুল হোটেল বুক করা হয়েছে তার জন্য। একটি তাজ লেক প্যালেস হোটেল আরেকটি লীলা প্যালেস হোটেল।

জানা গিয়েছে গোটা হোটেল বুক করার পাশাপাশি লীলা প্যালেস হোটেলের মহারাজা স্যুইট বুক করা হয়েছে। যেটির প্রতিদিনের খরচ ১০ লক্ষ টাকা। শুধু স্যুইটটি ৩৫০০ স্কোয়ারফুট এলাকা জুড়ে বিস্তৃত। সেখাল থেকে হোেটলের মূল আকর্ষণ লেকের সুন্দর ভিউ পাওয়া যায়।
ইতিমধ্যেই দিল্লিতে সুফি নাইট দিয়ে বিয়ের অনুষ্ঠানের সূচনা হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া। রাঘব চড্ডার পরিবারের লোকেরাও অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। ভোর পর্যন্ত চলেছে অনুষ্ঠান।
জানা গিয়েছে গত দু সপ্তাহ ধরে পরিণীতি চোপড়ার পরিবার রয়েছেন দিল্লিতে। সেখান থেকে মেয়ের বিয়ের যাবতীয় আয়োজন করছেন তাঁরা। ইতিমধ্যেই সপরিবারে দিল্লি থেকে উদয়পুর পৌঁছে গিয়েছেন তাঁরা। আজ থেকেই উদয়পুরে বর এবং কনে দুই পক্ষের আত্মীয়রা উপস্থিত হয়ে গিয়েছেন। এবং আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে বিয়ের নানা অনুষ্ঠান। ২৪ তারিখ সকাল থেকেই শুরু হয়ে যাবে বিয়ের প্রস্তুতি।












Click it and Unblock the Notifications