Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fighter: ২৫০ কোটির ক্যাম্পে হৃত্বিক-দীপিকার ফাইটার, জানেন কত টাকা ফি নিয়েছেন দুই তারকা

বছরের প্রথম বিগবাজেট ছবি ফাইটার। বক্স অফিসে রমরমিয়ে চলছে ছবিটি। তিন দিনেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে সেটি। গ্লোবাল বক্স অফিস কালেকশন ২৫০ কোটি টাকা পার হয়ে গিয়েছে। বছরের প্রথম হিট ছবি ফাইটার।

জানেন কতটাকা নিয়েছে হৃত্বিক রোশন। শুনলে চমকে যাবেন এই ছবিতে অভিনয়ের জন্য ৮৫ কোটি টাকা নিয়েছেন তিনি। গদর-২র মতো সুপার হিট সিনেমার জন্য মাত্র ৫০ কোটি টাকা পেয়েছিলেন সািন দেওল। এদিকে হৃত্বিক একটি ছবির জন্যই ৮৫ কোটি টাকা িনয়েছেন। অন্যদিকে দীপিকা পাড়ুকোণ নিয়েছেন মাত্র ২০ কোটি টাকা।

Fighter movie star Hrithik Roshan and Deepika Padukone

হৃত্বিক যখন ৮৫ কোটি টাকা নিয়েছে সেখানে দীপিকাকে মাত্র ২০ কোটি টাকা দেওয়া িনয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন। বনশালী থেকে শুরু করে একাধিক বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তারপরেও তাঁকে এতো কম টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।

গত বছর দুটি বড় হিট ছবি ছিল দীপিকা পাড়ুকোনের। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পাঠান এবং জওয়ান দুটি ছবিতে কাজ করেছিলেন দীপিকা। পাঠান ছবিটিরও পরিচালনা করেছিলেন ফাইটার ছবির ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। অনিল কাপুর যেখানে ১৫ কোটি টাকা পেয়েছেন সেখানে ছবির নায়িকাকে মাত্র ২০ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছেন পরিচালক। যদিও এই খবর কতটা সত্যি তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। কারণ অভিেনতাদের কেউই এই নিয়ে কথা বলেননি।

পাঁচ দিনে ভারতেই ১১৮ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে ছবিটি। বছরের শুরুতেই একেবারে বক্স অফিসে ধমাকা দিয়েছে ছবিটি। দীপিকা-হৃত্বিকের জুটির প্রথম ছবি এটি। এর আগে কোনও ছবিতে এই দুজনকে একসঙ্গে দেখা যায়নি। ২ ঘণ্টা ৪৬ মিনিটের সিনেমা জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। রোমান্স-ড্রামা-অ্যাকশন সবই রয়েছে ছবিটিতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার জুটি নিয়ে হই হই পড়ে গিয়েছে। ছবির বক্স অফিস কালেকশনই বলে দিচ্ছে দর্শকরা পছন্দ করছেন তাঁদের জুিট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+