কোন কোন বলি ডিভার প্রেমে মজেছিলেন ক্রিকেটাররা, যদিও তা শেষ পরিণতি পায়নি, জানেন আপনি

কোন কোন বলি ডিভার প্রেমে মজেছিলেন ক্রিকেটাররা, যদিও তা শেষ পরিণতি পায়নি, জানেন আপনি

বলিউডের ডিভারা কিন্তু প্রায় সময়েই খবরের লাইম লাইটে থাকেন। আর তার সঙ্গে যদি ক্রিকেটরা মিশে যান তাহলে তো আর কোনও কথাই নেই। তারপর যদি জানা যায় যে সুন্দরী বলি নায়িকাদের প্রেমে পড়েছেন ক্রিকেটাররা, ব্যস! সকলের নজর সেই দিকেই, মানে যেদিকে গেলে জানা যাবে কার প্রেমে কে মজেছেন। সত্যিই বলতে প্রেমের খবর শুনতে একটু বেশিই ভালো লাগে সকলের, তাই না বলুন? চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্রিকেটাররা কোন কোন বলি নায়িকার রূপে, লাবন্যে মুগ্ধ হয়েছেন। তবে প্রেমে মজলেও শেষ পর্যন্ত বিয়ে কিন্তু হয়নি! কীভাবে ক্রিকেটার ও নায়িকাদের ডেটের ইনিংসের, সূত্রপাত দেখে নিন।

কিম শর্মার পর যুবরাজ সিং দীপিকা পাড়ুকোনের প্রেমে মজেছিলেন

কিম শর্মার পর যুবরাজ সিং দীপিকা পাড়ুকোনের প্রেমে মজেছিলেন

যুবির প্রতি এক আলাদা ভালোবাসা মেয়েদের। তিনি প্রায় সব মেয়েদের ক্রাশ। শোনা যায় কিম শর্মার সঙ্গেও নাকি অন্যরকম সম্পর্ক ছিল যুবির। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি ডেট করেছিলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে। যদিও জানা যায় কিমের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ দিনের ছিল। তবে, দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক কিন্তু স্বল্পস্থায়ী ছিল। তবে, এখন দীপিকা এখন রণবীর সিংয়ের সঙ্গে বেশ সুখেই সংসার করছেন। আর ব্যবসায়ী আলী পুঞ্জানিকে বিয়ে করে কেনিয়ায় চলে যান। যুবরাজ কিন্তু এখন হিজল কিচকে বিয়ে করেছেন।

একসময় ইশা শরভানি জাহির খানকে মন দিয়েছিলেন

একসময় ইশা শরভানি জাহির খানকে মন দিয়েছিলেন

চার বছর ধরে এক গভীর সম্পর্ক ছিল ইশা ও জাহিরের। যদিও সেটা চিরস্থায়ী হয়নি। যদিও কী কারনে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। একসময় এই জুটি ঘোষণা করেছিলেন, যে তাঁরা বিয়ে করছেন না, বরং আলাদা হচ্ছেন। কথামত তাঁরা দুজনেই নিজেদের জীবনসঙ্গী বেছে নেন। জাহির এখন 'চক দে ইন্ডিয়া'-এর অভিনেত্রী সাগরিকা ঘাটগকে বিয়ে করেন।

নীনা গুপ্তাররূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়েন ভিভিয়ান রিচার্ডস

নীনা গুপ্তাররূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়েন ভিভিয়ান রিচার্ডস

আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হলেন স্যার ভিভ রিচার্ডস। থিয়েটার ও বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে প্রায় সকলেই চেনেন। শোনা যায় ভিভ রিচার্ডসের সঙ্গে নাকি নীনা দেবীর এক প্রেমের সম্পর্ক ছিল। ভারতীয় অভিনেত্রী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের প্রেমে মজেছিলেন। যদিও তাঁরা বিয়ে করেননি বলেই জানা গিয়েছে। তবে, পরবর্তী সময়ে তাঁদের কন্যা মাসাবার কথা প্রকাশ্যে আসে। যদি শোনা যায় তিনি নাকি তাঁর মায়ের সঙ্গেই থাকেন।

 অমৃতা সিংকে ভালোবেসে ছিলেন রবি শাস্ত্রী

অমৃতা সিংকে ভালোবেসে ছিলেন রবি শাস্ত্রী

জনসাধারণের কাছে রবি শাস্ত্রীকে খুব পছন্দ করতেন। তিনি ক্রিকেটার হিসাবে খুব নামকরা। সেই সঙ্গে তাঁর সুন্দর চেহারার জন্য খুব পছন্দ করেন সকলে। ৮০ দশকের শেষের দিকে বলি ডিভা শেষের দিকে পা রাখছিলেন। তাঁদের ভালোবাসার কথা কিন্তু সকলের স্মানেই স্বীকার করেছিলেন। যদি তাঁদের সম্পর্ক কিন্তু বেশিদিন টেকেনি। ১৯৯০ সালে রিতুকে বিয়ে কবে রবি। যদিও অমৃতা অভিনেতা সইফ আলি খানকে বিয়ে করেন। যদিও সেই সম্পর্ক তাঁর স্থায়ী হয়নি।

নাগমার প্রেমে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়

নাগমার প্রেমে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়

কত মেয়েদের ক্রাশ দাদা, তা আর বলার অপেক্ষা রাখে না! শোনা যায় সকলের মত দাদাও কিন্তু প্রেমে মজেছিলেন নাগমার। যদিও এই ব্যাপারে তাঁকে কিছু বলতে শোনা যায়নি। এখন যদিও ডোনা গঙ্গোপাধ্যায়কে বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি।

অমৃতা অরোরার প্রেমে পড়েছিলেন উসমান আফজাল

অমৃতা অরোরার প্রেমে পড়েছিলেন উসমান আফজাল

ক্রিকেটার উসমান আফজাল সঙ্গে নাকি অমৃতা অরোরার বিশেষ প্রেমের সম্পর্ক ছিল। তবে, তিনি কিন্তু এখন শাকিল লাদাককে বিয়ে করে বেশ সুখেই আছেন। এক বন্ধুর পার্টিতে গিয়ে এই জুটি প্রেমে পড়েছিলেন। যদিও তাঁদের প্রেম কিন্তু শেষ পর্যন্ত পরিণতি পায়নি। তাঁরা একসঙ্গে প্রায় এক বছরের বেশী সময় একসঙ্গে কাটিয়েছেন। পড়ে তাঁরা আলাদা হয়ে যান।

 একসময় রোহিত শর্মাকে ভালোবেসে ফেলেন সোফিয়া হায়াত

একসময় রোহিত শর্মাকে ভালোবেসে ফেলেন সোফিয়া হায়াত

শোনা যায় একসময় নাকি রোহিত সোফিয়ার প্রেমে হাবুডুবু খেতেন। সোফিয়া বলিউডের সিনেমা করেছেন। ২০১২ তে তাঁরা যে ডেট করেছেন সেটা প্রকাশ্যে এসেছিল। যদি এটাও জানা যায় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। বিচ্ছেদের সঠিক কারণ কিন্তু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+